সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সকালে সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে চোখ আটকায় নেটপাড়ায়। প্রবীণ অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সুধা চন্দ্রনকে (Sudha Chandran) সেই ভিডিওতে দেখেই মূলত চমকে যায় সকলে। সেখানে দেখা যায় ভজন শুনতে শুনতে হঠাৎই অদ্ভুত আচরণ করছেন তিনি। যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যে, ঠিক কী হল তাঁর যে এমন আচরণ? ঠিক কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে?
নেটপাড়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ভজন চলাকালীন হঠাৎ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন সুধা। তাঁকে ঘিরে রয়েছেন বহু মানুষ। তাঁরা সুধাকে সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হচ্ছে না। কখনও কাউকে হাতে কামড়ে দিচ্ছেন তিনি, তো কখনও আবার কেঁদে, লাফিয়ে লুটিয়ে পড়ছেন তিনি। ওই অবস্থায় সুধার মাথায় হাত বুলিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করছেন। এর মধ্যেই দেখা যায় মা কালীরূপে একজনকে, যা দেখে বহুরূপী বলেই ঠাহর হয়। ভিডিওতে দেখা যাচ্ছে লাল সাদা শাড়িতে সেজেছেন সুধা। গায়ে পরেছেন সোনার গয়না। মাথায় বাঁধা লাল রঙের ঈশ্বরের নামাঙ্কিত শিরোবস্ত্র (ফেট্টি)।
View this post on InstagramAdvertisement
ভাইরাল এই ভিডিও দেখে নানা মতামত নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। কেউ কেউ প্রশ্ন তুলছেন ঠিক কী হয়েছে সুধার? কেউ আবার বলছেন ‘ভজন শুনতে শুনতে ভক্তির সাগরে ভেসে গিয়েছেন সুধা। তাই এরকম হচ্ছে তাঁর।’ আবার কোনও কোনও নেটিজেন বলেছেন, ‘এসব কোনও ভাবাবেগ নয়। উনি অসুস্থ। এটা হিস্টিরিয়া রোগের লক্ষণ। চিকিৎসা প্রয়োজন। যদিও ভাইরাল এই ভিডিও নিয়ে কোনওরকম মুখ খোলেননি সুধা চন্দ্রন।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের