Nevermind

টাকার বিনিময়ে নেতিবাচক প্রচার! ‘নেভারমাইন্ড’ নিয়ে ঝিলমের বক্তব্যে বিস্ফোরক রূপসা

'নেভারমাইন্ড' ছবি ঘিরে ঝিলমের সমালোচনামূলক ভিডিও ঘিরে রূপসার বিস্ফোরক দাবি, টাকার বিনিময়ে এধরনের নেতিবাচক প্রচার করা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৬:০০

options
link
টাকার বিনিময়ে নেতিবাচক প্রচার! ‘নেভারমাইন্ড’ নিয়ে ঝিলমের বক্তব্যে বিস্ফোরক রূপসা
'নেভারমাইন্ড' নিয়ে ঝিলম-রূপসার ঠান্ডা লড়াইয়ে জোরাল হচ্ছে বিতর্ক

সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘নেভারমাইন্ড’। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে অভিনেত্রী চৈতি ঘোষাল। ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করে প্রশংসিত চৈতির ছেলে অমর্ত্য রায়। প্রিমিয়ারে ঋতুপর্ণার স্টাইল স্টেটমেন্ট নিয়ে সোশালপাড়ায় মিম-কটাক্ষের বন্যা। এর মাঝেই ‘নেভারমাইন্ড’-এর প্রচার নিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্তার। তাঁকে পালটা বাঁধেছেন সঙ্গীতশিল্পী রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত। সিনেমা নিয়ে ঝিলমের সমালোচনামূলক ভিডিও ঘিরে রূপসার বিস্ফোরক দাবি, টাকার বিনিময়ে এধরনের নেতিবাচক প্রচার করা হয়।

Advertisement

ইউটিউবারের নিশানায় চৈতি ঘোষালের ছেলে অর্মত্য রায়। তাঁর মতে, তারকা সন্তানের অভিষেকে প্রচারের বাড়বাড়ন্ত অত্যন্ত হাস্যকর। পোস্টার লঞ্চ থেকে প্রিমিয়ারে উপস্থিত সেলিব্রিটিরা যেভাবে আবেগে ভেসেছেন তাতে ছবিটি ইতিমধ্যেই হাসির খোরাকে পরিণত হয়েছে। এক্ষেত্রে যে ঝিলম অভিনেত্রী দেবলীনা দত্তকে খোঁচা মেরেছেন তা বলাই বাহুল্য। ‘এক আকাশের নীচে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন চৈতি-দেবলীনা। সহ অভিনেত্রীর নতুন জার্নিতে তাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rupsha Dasgupta alleges paid negative promotion over bengali movie Nevermind
নেভারমাইন্ড

ভিডিওবার্তায় ঝিলম জানিয়েছেন, তিনি এখনও ছবিটি দেখেননি। তবে ব্যঙ্গ করে বলেছেন, ছবির প্রচার যেভাবে হচ্ছে তাতে মনে হচ্ছে নেভারমাইন্ড ইতিমধ্যেই দাদাসাহেব ফালকে, অস্কারের মতো সম্মানে সম্মানিত। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। কটাক্ষে বিদ্ধ ‘নেভারমাইন্ড’-এ অভিনেত্রীদের আবেগ। প্রিমিয়ার না শোকসভা সেটাই বুঝতে পারছেন না!

Advertisement

ঝিলমের এই বক্তব্যে বেজায় চটেছেন রূপসা দাশগুপ্ত। ভুল শুধরে দিয়ে বলেছেন, এটা অমর্ত্যের প্রথম ছবি নয়। এর আগে ‘উড়নচণ্ডী’, অজয় দেবগন অভিনীত ‘ময়দান’-এ কিংবদন্তি চুনি গোস্বামীর চরিত্রেও অভিনয় করেছিলেন। একজন ব্যক্তিসম্পর্কে সম্পূর্ণ তথ্য না জেনে এধরনের প্রচার অর্থের বিনিময় হয় বলেই দাবি রূপসার।

Rupsha Dasgupta alleges paid negative promotion over Nevermind
সিনেমার দৃশ্য

অর্মত্যর অভিষেক নিয়ে বাড়াবাড়ি, এই বিষয়টিকে সামনে রেখে আরও বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। সমাজমাধ্যমের পোস্টে ঝিলমের উদ্দেশে লেখেন, অভিনয় অমর্ত্যর রক্তে মিশে। যাঁর মা চৈতি ঘোষাল, বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক সেই পরিবারের সন্তানের অভিনয় প্রতিভা থাকাটাই তো স্বাভাবিক। এছাড়া অমর্ত্য পুনের এফটিআইআই-এ চলচ্চিত্র পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন।

তাঁর মতো একজন ব্যক্তিত্বকে শুধু ‘স্টার কিড’ বলে দাগিয়ে দেওয়া উচিত নয়। ঝিলমের সঙ্গে ব্যক্তিগতস্তরে পরিচয় রূপসার। অতীতে একসঙ্গে কাজও করেছেন। এমনকী তাঁর কাজের মূল্যয়ন করে একটা সময় বেশি পারিশ্রমিক দাবি করার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু, ‘নেভারমাইন্ড’ নিয়ে ঝিলমের ভিডিও দেখে অন্যায়কে প্রশ্রয় দিতে নারাজ রূপমপত্নী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.