সামনে যখন প্রিয় তারকা, তখন সেলফির আবদারে এগিয়ে আসেন ভক্তরা। সম্প্রতি লাল গালিচায় অভিনেত্রী নিকিতা রাওয়ালকে দেখে ছুটে আসেন এক মহিলা অনুরাগী। হাসিমুখে ভক্তের সেলফি আবদার মেটান নিকিতা। কিন্তু, এরপর যা ঘটল তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি অভিনেত্রী। শুধু নিকিতাই নন, ওই মহিলা ভক্তের কীর্তিতে তাজ্জব বনে গিয়েছেন সেখানে উপস্থিত সকলে। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি সেই মুহূর্ত দাবানলের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন:
রেড কার্পেটে নিকিতার সঙ্গে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যা নিয়ে তোলপাড় নেটভুবন? সেলফি তুলেই গালে গাল ঠেকিয়ে সৌজন্য বিনিময় করেন নিকিতার ওই মহিলা ভক্ত। এরপর আচমকা নিকিতার ঠোঁট কামড়ে ধরেন। অনুরাগীর ঠোঁটঠাসা চুম্বনে কয়েক সেকেণ্ডের জন্য যেন পায়ের নীচ থেকে মাটি সরে যায় নিকিতার!
কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে ঘটে গেল কত কিছু! এই ঘটনায় নিকিতা এতটাই হতভম্ব হয়ে যান যে শুধু হাত দিয়ে ঠোঁটটুকু মুছে নেওয়া ছাড়া আর কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি নিকিতা। এরপর এক নিরাপত্তারক্ষী এসে ওই মহিলাভক্তকে হাত ধরে সেখান থেকে একপ্রকার টেনে ছিচড়েঁ নিয়ে যান।
গত ৮ আগস্ট একটি অনুষ্ঠানে রেড কার্পেটে নিকিতা রাওয়াল প্যাপেদের জন্য পোজ দিচ্ছিলেন। ঠিক সেই সময় এক মহিলা ভক্ত তাঁর কাছে এসে সেলফি তোলার অনুরোধ করেন। অভিনেত্রীও সম্মতি দেন। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, প্রথমে ওই মহিলা ভক্ত নিকিতার গালে আলতো চুমু এঁকে দেন।
View this post on Instagram
এরপর কাছে টেনে একেবারে ঠোঁটে ঠোঁট। নিকিতা থামানোর চেষ্টা করলেও তিনি আরও জোরে ঠোঁটে কামড় বসান। কয়েক সেকেণ্ড পর যখন নিকিতা এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই পেলেন তখন ঠোঁটে হাত রেখে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। এখানেই শেষ নয়, ফের গালে চুমু খেয়ে রেড কার্পেট ছাড়লেন ওই মহিলা অনুরাগী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র