সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না নুসরত জাহানের (Nusrat Jahan)। এর মধ্যেই আবার ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ। সবে নুসরত আছেন নুসরতের মেজাজেই। এবার ‘বার্বি’ ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী-সাংসদ।

গ্রেটা গারউইগের পরিচালিত রায়ান গসলিং ও মারগট রবি অভিনীত ‘বার্বি’ সিনেমার জেরেই সোশ্যাল মিডিয়ায় গোলাপি বিপ্লব শুরু হয়েছে। হলিউড-বলিউড-টলিউড নির্বিশেষে একাধিক তারকা এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে আবার ভারতীয় রাজনীতিবিদদেরও ‘বার্বি’ লুক দেওয়া হয়েছে। তবে নুসরত বাস্তব সাজপোশাকেই ‘বার্বি’ হয়েছেন।
[আরও পড়ুন: শাহরুখের বদলে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং! ফারহানের ঘোষণায় চাঞ্চল্য, ক্ষিপ্ত নেটিজেনরা]
‘গোলাপি আভায় দিবাস্বপ্নের মতো এই পোশাক’, ক্যাপশনে একথাই লিখেছেন নুসরত। তার নিচেই দিয়েছেন ‘বার্বি’ (Barbie) হ্যাশট্যাগ। সুইমিং পুলের পাশেই ফটোশুট সেরেছেন টলিউড তারকা। একটি ছবিতে আবার পা দু’খানি স্বচ্ছ জলের ভিতরে ডুবিয়ে দিয়েছেন।
View this post on Instagram
উল্লেখ্য, বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়ে যায়। সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেন নুসরত। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে, ঋণের টাকায় ফ্ল্যাট কেনা আর সেই ঋণ মিটিয়ে দেওয়া হয়েছে। ২০১৭ সালেই অভিযুক্ত সংস্থার সঙ্গ ত্যাগ করেছিলেন বলে জানান তিনি। ‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগ তুলে সংবাদমাধ্যমকেও একহাত নেন।
[আরও পড়ুন: পোস্টারে এত মিল! শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর তুলনায় নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে