সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তমান্না ভাটিয়া। শোনা যাচ্ছে প্রাক্তন পাক ক্রিকেটার আবদুর রজ্জাককে বিয়ে করছেন ‘বাহুবলীর অবন্তিকা’। এই খবরেই সরগরম ইন্টারনেট। তবে শুধু কানাঘুষোই নয়, রয়েছে একটি ছবিও যেখানে একটি জুয়েলারী শপে দুজনে গয়না কিনতে গিয়েছেন একসঙ্গে। তাহলে কি নিজেদের বিয়ের জন্যই এই গয়না কিনতে গিয়েছেন আবদুর রজ্জাক ও তমান্না? জল্পনা ছিল তুঙ্গে।

[জানেন পারিশ্রমিকের নিরিখে এগিয়ে বলিউডের কোন অভিনেত্রী?]
কিন্তু জানা গেল আসলে এই খবরের কোনও সত্যতা নেই। আসলে ছবিটি ২০১৩ সালের। দুবাইতে একটি গয়নার দোকানের উদ্বোধনে উপস্থিত ছিলেন এই দুই তারকা। পুরনো এই ছবি থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক। তবে এই খবর অস্বীকার করে তমান্না জানান, আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই অভিনেত্রীর। বিয়ে করলে অবশ্যই তাঁর ফ্যানদের জানাবেন। সূত্রের খবর অনুযায়ী, সিনেমার জগতের কাউকে বিয়ে করবেন না তমান্না। তাঁর প্রেমিক পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।

[বিকিনি পরা ছবিতে নেটদুনিয়ায় ঝড় তুললেন এই অভিনেত্রী]
এসবের বাইরে প্রভু দেবার পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার আবদুর রজ্জাক। স্ত্রী সন্তান নিয়ে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই পাকিস্তানি তারকা।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন