সকলকে চমকে দিয়ে আচমকাই প্লেব্যাক ছাড়ার খবর দিয়েছিলেন অরিজিৎ সিং। তাঁর আচমকা এই ঘোষণায় মনখারাপ হয়েছিল শ্রোতা-অনুরাগীদের। তাঁর এই সিদ্ধান্ত ঘোষণার পর মুখ খুলেছিলেন টলিউড ও বলিউডের তারকারা। এবার অরিজিতের প্লেব্যাক ছাড়ার বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। বললেন, ‘মাঝেমাঝে ব্রেক নেওয়াটাও জরুরী’। আর কী বললেন অভিনেতা?
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন করেন অভিনেতা। একইসঙ্গে স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খানের মঞ্চ থেকে বিরতি নেওয়াকেও সমর্থন জানান তিনি। অভিনেতা বলেন, “কখনও কখনও বিরতি নেওয়া খুব প্রয়োজন। বিশেষত একজন শিল্পীর ক্ষেত্রে এটা খুব জরুরী। একজন শিল্পী তখনই তাঁর সেরা পারফরম্যান্সটা দিতে পারে যদি বিরতি নিয়ে তিনি নিজেকে ফের নতুনভাবে আবিষ্কার করেন। কারণ একজন শিল্পী কোনও পণ্য নন যে তাঁকে কোনও কারখানায় নিমেষে তৈরি করা যায়। তাঁকে প্রতিটা মুহূর্তে নিজেকে ভাঙতে হয় গড়তে হয়। আমরা দেশলাই বাক্সের ১০০০টা দেশলাইয়ের মতো নয় যে আমাদের রোজ তৈরি করা যায় কারখানায়।”
আরও পড়ুন:

পঙ্কজ ত্রিপাঠি আরও বলেন, “একজন অভিনেতার কথাই যদি বলি তাহলে বলতে হয়, একজন অভিনেতাকে তাঁর সেরাটা দিতে, নিজেকে তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। সহজে কোনও কিছুর নাগাল মেলে না। আর তাই এই দীর্ঘ পথ অতিক্রম করতে তাঁকে অনেক কিছু ত্যাগ করতে হয়। জীবনের অনেক কিছুর স্বাদই সে পেয়ে ওঠে না।”
একটা সময় একের পর এক ছবিতে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে। কিন্তু এই মুহূর্তে কাজের পাশাপাশি নিজেকেও সময় দেওয়া তাঁর কাছে একইভাবে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এপ্রসঙ্গে তিনি বলেন, “কোভিডের আগে ও পরে আমি অনেক ছবিতে কাজ করেছি। শুটিংয়ের চাপ থাকত রোজ। কিন্তু পরে আমার মনে হয় মাসের তিরিশ দিন শুটিংয়ের চাপ নিয়ে কাজ করে গেলে তা সত্যিই ক্লান্তিকর। আর আমি সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি প্রচুর কাজ করছি। আমার এত কাজের দরকার নেই। আর তাছাড়া একচেটিয়া আমাকে পর্দায় আমার দর্শক পাচ্ছেন তাঁদেরও আমাকে দেখার জন্য কিছুটা অপেক্ষা করার দরকার বলে আমার মনে হয়েছিল। এই সব কিছুর পরই আমি কাজের পরিমাণ কমাই। বিরতি নিই। আর আমার কাছে কাজে বিরতি নেওয়াটা ভীষণই প্রয়োজনীয় একটা বিষয়। আর আমি এটাকে সবসময় সমর্থন করব।”
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?