Parineeti Chopra

‘ভালোবাসাকে আগলে রেখো’, দূর থেকেই পরিণীতিকে স্পেশাল টিপস দিদি প্রিয়াঙ্কার

কী লিখলেন প্রিয়াঙ্কা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১৬:৫৯

options
link
‘ভালোবাসাকে আগলে রেখো’, দূর থেকেই পরিণীতিকে স্পেশাল টিপস দিদি প্রিয়াঙ্কার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত কাজ থাকায় পরিণীতির বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। তবে সুদূর আমেরিকা থেকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। তবে শুধু শুভেচ্ছা নয়, তাঁর পোস্টে পরিণীতিকে ছোট্ট টিপসও দিলেন প্রিয়াঙ্কা।

Advertisement

পরিণীতির বিয়ের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, ”পিচকার পারফেক্ট। তোমাদের দুজনকে প্রচুর ভালবাসা পাঠালাম। চোপড়া পরিবারে তোমাকে স্বাগত চাড্ডা। আমাদের পাগলের দুনিয়া তোমার ভালো লাগবে।”

Advertisement

পরিণীতির ডাক নাম ধরে ডেকে প্রিয়াঙ্কা আরও লিখলেন, ”তিশা তুমি সবচেয়ে সুন্দর নববধূ। সারাজীবন তুমি খুশি থেকো। আর হ্যাঁ, আগলে রেখো তোমার ভালোবাসাকে।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সম্পন্ন হল ‘রাঘনীতি’র। ঠিক যেন রূপকথা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর-কনের ছবি দেখার অপেক্ষায় সোশাল মিডিয়া থেকে চোখ সরছিল না ভক্তদের। এবার ইচ্ছেপূরণ। প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের একাধিক ছবি। ‘রাঘনীতি’কে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা। ‘মার্বেল ওয়েডিং থিমে’র সঙ্গে মানিয়ে সাজপোশাক Mr. & Mrs. চাড্ডার (Parineeti Raghav Wedding Picture)। মার্কিন মুলুক থেকেই আশীর্বাদ করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

[আরও পড়ুন: ‘তোমায় ছাড়া বাঁচব না’, বিয়ের আদুরে ছবি দিয়ে বার্তা রাঘব-পরিণীতির, আশীর্বাদ প্রিয়াঙ্কার]

রাঘব-পরিণীতি (Parineeti Chopra and Raghav Chadha Wedding) লিখলেন, “প্রথম ব্রেকফাস্ট টেবিলের গল্প থেকেই, আমাদের মন বুঝে গিয়েছিল। অনেকদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে শ্রীমান, শ্রীমতী! একে-অপরকে ছাড়া বাঁচব না। শুরু হল পথচলা।” আয়ুষ্মান খুরানা, এষা দেওল, অনুপম খের, বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, বাদশা, হরভজন সিং, সানিয়া মির্জা, নীনা গুপ্তা, মনীশ মালহোত্রা সকলেই পরিণীতির পোস্টে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিলেন।

[আরও পড়ুন: মধ্যরাতে টি সিরিজের অফিসে গণেশ পুজো শাহরুখের, সলমনকে নিয়ে হাজির মুখ্যমন্ত্রীর বাড়িতেও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.