সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। কিন্তু তার আগেই ইন্ডাস্ট্রি সূত্রে বড় খবর। খবর অনুযায়ী, শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে বাংলা ভাষাতেও। চমক রয়েছে আরও। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা ২’-এ নাকি একটি গান গাইতে চলেছেন বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস।
সংবাদমাধ্যমকে তিমির জানিয়েছেন, ”পুরো ব্যাপারটাই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। ” তবে সূত্র বলছে, এই ছবির বাংলা ভার্সনে কোনও একটি গান বাংলায় গাইতে চলেছেন তিমির।
‘পুষ্পা’ ছবির টিমের পক্ষ থেকে জানানো হল, চলতি বছরের ১৫ আগস্টে মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’।
[আরও পড়ুন: ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’-এর শুটিং স্টুডিওতে আগুন, মেকআপ ভ্যানের এসিতে বিপত্তি!]
ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
View this post on Instagram
জানা গিয়েছে, আল্লু অর্জুনের (Allu Arjun) লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হয়েছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।
[আরও পড়ুন: ‘নট হ্যাপিলি ম্যারেড’, তবু কেন ডিভোর্সের পথে যাননি তৃণমূলের তারকা প্রার্থী রচনা?]
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!