সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই সাফল্য। অক্ষয় কুমারের পাশাপাশি ‘প্যাডম্যান’-এ নজর কেড়েছেন তিনিও। হিন্দি, ইংরাজি, তামিল মিলিয়ে হাতে আরও একগুচ্ছ ছবি। কয়েকটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কয়েকটির শুটিং এখনও বাকি। সে কাজ সারার আগে কয়েকটা দিন নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন রাধিকা আপ্টে। বন্ধুদের সঙ্গে পৌঁছে গিয়েছেন গোয়ার সৈকতে। অবসর সময়ের সে মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই বাধল বিপত্তি। বিকিনি পরার জন্য নেটদুনিয়ার একাংশের কটাক্ষের শিকার হতে হল নায়িকাকে।
#holiDay #timeoff #goa #sea #sunset #friends @marc_t_richardson #afteraswim
AdvertisementAdvertisement
[জনস্রোতে ভেসে পঞ্চভূতে বিলীন হলেন বলিউডের চাঁদনি]
সূর্যাস্তের মুহূর্ত ছবিটিতে তুলে ধরেছিলেন রাধিকা। যাতে নীল-সাদা বিকিনিতে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে রয়েছে এক বন্ধু। হাতে ওয়াইনের গ্লাস। এ ছবিতেই চটেছেন অনেকে। কেউ নায়িকাকে ভারতীয় সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, কেউ আবার এটা মনে করিয়ে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিশোর-কিশোরীরাও থাকে। তাই তাদের কথা মাথায় রেখে এ ছবি পোস্ট করা উচিত নয় নায়িকার।


[ট্যাবু ভেঙে প্রকাশ্যে স্তন্যদানের বার্তা, ম্যাগাজিনের প্রচ্ছদের প্রশংসায় নেটিজেনরা]
এতে অবশ্য নায়িকার কোনও হোলদোল নেই। কারণ গোয়ার সৈকতে পাখির সঙ্গে সূর্যাস্ত দেখতে ব্যস্ত তিনি। সে ভিডিও আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।
[মায়ের সঙ্গে দুর্ব্যবহার, মঞ্চেই মেজাজ হারালেন গায়িকা পলক]
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু