Rajesh Sharma Health Update

গুরুতর অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে, কেমন আছেন রাজেশ শর্মা? জানালেন সুদীপা

গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রাজেশ শর্মা। শুক্রের সকালে কোন খবর শোনালেন পারিবারিক বন্ধু ও অভিনেত্রী সুদীপা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৫:১৪

options
link
গুরুতর অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে, কেমন আছেন রাজেশ শর্মা? জানালেন সুদীপা
কেমন আছেন রাজেশ?

মঙ্গলবার রাতে আচমকাই ছড়িয়ে পড়ে অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবর। বিষাক্ত মাকড়সার কামড়ে মারাত্মক পরিণতি। গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় দু’বেলা হাসপাতালে যাচ্ছেন অভিনেতাকে দেখতে। রাজেশ শর্মার শারীরিক পরিস্থিতি প্রতি মুহূর্তে ভাগ করে নিচ্ছেন সুদীপা। শুক্রের সকালে পরিবারের ঘনিষ্ঠ বন্ধু সুদীপা জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা। আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন।

Advertisement

বিগত দুদিন রাজশের (Rajesh Sharma) শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিল পরিবার ও প্রিয়জনেরা। সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধির কারণেশরীরে থাবা বসিয়েছে জ্বর। শ্বাসকষ্টেও ভুগছেন রাজেশ। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন রাজেশ শর্মা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুদীপা জানিয়েছেন, “এখন উনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। কী ধরনের পোকা কামড়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার প্রতি নজর রাখছেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rajesh Sharma Health Update: Sudipa Shares Latest Hospital Recovery News
শুটিংয়ে রাজেশ শর্মাকে কীভাবে বিষাক্ত পোকা? রেবন্ত রেড্ডির কাছে তদন্তের আর্জি AICWA-এর।

আ্ররও জানান, “গত দু’দিনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রাজেশজির মা খুবই বয়স্ক। বোনও তখন বিদেশে ছিলেন। তাই আমরা পরিবারের বন্ধু হিসেবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যাই।” ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুদীপা জানান, “হায়দরাবাদে শুটিং সেরে বাড়ি ফেরার পরই ধুম জ্বর। প্রথমে ভেবেছিলেন হয়তো সাধারণ জ্বর বা মশার কামড়ের কারণে এমন হয়েছে। তাই বাড়িতেই ছিলেন। কিন্তু পরে শারীরিক অস্বস্তি বা৪ড়তে থাকে। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ভর্তি করা হয়।”

Advertisement
Rajesh Sharma Health Update: Latest News on Actor's Recovery After Spider Bite
অসুস্থ রাজেশ শর্মা।

প্রসঙ্গত, দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং করাকালীনই বিষাক্ত মাকড়সার কামড় খান অভিনেতা। সেটে বিষাক্ত পোকা এল কীভাবে? সংশ্লিষ্ট ইস্যুতে তদন্তের দাবিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দ্বারস্থ সর্বভারতীয় সিনে সংগঠন ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। তবে রাজেশের শারীরিক উন্নতির খবরে পরিবার যে কিছুটা স্বস্তি পেল সে কথা বলাই বাহুল্য। এখন  সম্পূর্ণ সুস্থ হয়ে রাজেশের বাড়ি ফেরার অপেক্ষা.য় তাঁর বৃদ্ধা মা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.