সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চালবাজ’ ছবিতে কে অঞ্জু আর কে মঞ্জু তা গুলিয়ে ফেলেছিল জগ্গু। কিন্তু না, রজনীকান্ত কোনও ভুল করেননি। শ্রীদেবী যে তাঁ প্রিয় বান্ধবী সে কথা কবুল করতে দ্বিধা করেননি। আর বান্ধবীর আকস্মিক প্রয়াণে প্রায় ৩৭ বছরের এক প্রথা থেকে এবছর সরে এসেছেন দক্ষিণী সুপারস্টার।
[ ‘ক্লান্ত হলেও বিয়েতে যেতে হবে’, ছোটবেলার বান্ধবীকে শেষ কথা শ্রীদেবীর ]
কী সেই প্রথা বা রেওয়াজ? এ বছর হোলির আগে গোটা বলিপাড়া জুড়ে শোকের আবহ। শাবানা আজমি থেকে শুরু করে শ্রীদেবী যে আবাসনে থাকতেন সেখানকার সদস্যরা বাতিল করেছেন হোলির সেলিব্রেশন। স্টুডিওপাড়ার দরজায় দরজায় শোকের ছায়া। অনেকে ভেবেছিলেন শ্রীদেবীর জন্য মন খারাপ, তাই হয়তো হোলির সেলিব্রেশন বন্ধ রেখেছেন রজনীকান্ত। কিন্তু তা নয়। নিজের জীবনের একান্ত এক রেওয়াজেও তিনি এবার ইতি টেনেছেন। শোকের আবহে আনন্দে মশগুল হতে চাননি। ৩৭ বছর আগের কথা। ২৬ ফেব্রুয়ারিই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুপারস্টার। তারপর থেকে সাড়ে তিন দশক ধরে এই দিনটি কাটে অন্যরকম। পারতপক্ষে শুটিংয়ে যান না। নিজের ব্যস্ত শিডিউলকে এই দিন ছুটি দিয়ে দেন। স্ত্রী লতা ও মেয়েদের নিয়ে সময় কাটান। সময় দেন ফ্যানদের। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে এটাই চলছে। কিন্তু এবছরই ছন্দপতন। সুপারস্টারের ইচ্ছেতেই বাতিল হয়েছে সমস্ত অনুষ্ঠান। কেননা ঠিক তার আগেই খবর পেয়েছেন, দুবাইয়ের হোটেলে চিরঘুমে তলিয়ে গিয়েছেন তাঁর প্রিয় বান্ধবী শ্রীদেবী। বিয়ের দিন, অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি মেয়েদের নিয়ে মুম্বই ছুটে এসেছিলেন রজনীকান্ত। শ্রীদেবীর মরদেহ তখনও ফেরেনি। তবু পরিবারের বাকিদের সঙ্গে দেখা করে যান।
[ ‘শৈশব ছিল না, আজীবন পারফরম্যান্সের চাপ বয়ে বেড়াতে হয়েছে শ্রীদেবীকে’ ]
দক্ষিণের যে ছবিতে শ্রীদেবী প্রথম ব্রেক পান, সেখানে তাঁর দুই নায়কের মধ্যে একজন ছিলেন রজনীকান্ত। অপরজন কমল হাসান। তারপর দীর্ঘদিনের সম্পর্ক। বহু ছবিতে একসঙ্গে কাজ করা। পেশাদারিত্বের বাইরে বেরিয়ে অন্যরকম আত্মীয়তার সম্পর্ক তৈরি হওয়া। শ্রীদেবী, রজনীকান্ত দু’জনেই নিজের নিজের ক্ষেত্রে স্টার হয়েছেন। তবু সেই কেরিয়ারের গোড়ার দিকের সম্পর্কের মাধুর্যই আলাদা। তাই-ই বুকে লালন করে চলেছেন রজনীকান্ত। সেই বান্ধবীর সঙ্গে চিরবিচ্ছেদের মুহূর্তে তাই ব্যক্তিগত আনন্দে গা ভাসালেন না সুপারস্টার।
[ চোখে আলো নেই, তবু শ্রীদেবীর জন্য ঠায় দাঁড়িয়ে এই ব্যক্তি ]
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে