সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকাকে চুমু খেলেন রণবীর কাপুর! কাণ্ড দেখে বলিউড তোলপাড়া। মেঘের দেশে উড়ে, ককপিটের মধ্য়েই রশ্মিকাকে জড়িয়ে একেবারে চকাস চুমু! ব্যস, আকাশ পথে প্রেমের আগুন জ্বলে উঠল। আর এসব দেখে আলিয়ার কী প্রতিক্রিয়া? আরে বাবা, আলিয়া আবার কী ভাববেন, গোটা কাণ্ডটাই তো ফিল্মি।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। আসলে বুধবার মুক্তি পেতে চলেছে রণবীর ও রশ্মিকা অভিনীত নতুন ছবি ‘অ্যানিমেল’-এর গান হুয়া ম্যায়। সেই গানের একটি ঝলকেই রশ্মিকাকে ঠোঁটঠাসা চুমু খেলেন রণবীর। আর সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই একেবারেই হইচই পড়ে গেল বলিপাড়ায়। এই ছবি শেয়ার করেছেন রশ্মিকাও। পোস্টে লিখলেন, ‘আমার প্রিয় গান’।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]
‘অ্যানিম্যাল’ (Animal), যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর (Ranbir Kapoor)। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

[আরও পড়ুন: গোপনে মা হলেন বিদ্যা বালন! মেয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?