সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির মরশুমে মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন তারকাদম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। একরত্তির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভেসেছেন তাঁরা। বলে রাখা ভালো গত দীপাবলিতে মেয়ের ছোট্ট দু’খানি পায়ের ছবি পোস্ট করেছিলেন। এবার দীপাবলিতে প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি। দীপিকার সেই পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন ছোট্ট দুয়াকে মাসি অনীশা পাড়ুকোন। একরত্তির জন্য শুভকামনা করে মিষ্টি বার্তাও দিয়েছেন অনীশা। জানিয়েছেন বোনঝি দুয়াকে কোন নামে ডাকেন তিনি।
দুয়ার ছবিতে মাসি অনীশা পাড়ুকোন লিখেছেন, ‘আমার টিঙ্গু, আমার হৃদয়ের ছোট্ট টুকরো।’ দীপিকার পোস্টে অনীশার এই কমেন্ট নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই অনীশার সেই কমেন্টে জিজ্ঞেস করেছেন, ‘দুয়া ঠিক কতটা দুষ্টু?’, আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ‘কে দুষ্টুমি বেশি করে? দুয়া না দীপিকা?’ ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার কোল আলো করে আসে ছোট্ট দুয়া। একবছর অনুরাগীদের অপেক্ষায় রেখেছেন তাঁরা, দেখাননি মেয়ের মুখ। এর মাঝে বিমানবন্দরে মেয়ের ছবি ক্যামেরাবন্দি করায় পাপারাজ্জিদের উপর বেজায় চটেছিলেন দীপিকা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল আলোর উৎসবে।
View this post on InstagramAdvertisement
উল্লেখ্য, মেয়ের নাম ‘দুয়া’ রাখা নিয়ে রণবীর-দীপিকার দিকে কম কটাক্ষ ধেয়ে আসেনি। অনেকেই প্রশ্ন করেছিলেন কেন মেয়ের এরকম নাম রেখেছেন? সেই প্রশ্নের উত্তরে তাঁরা জানিয়েছিলেন, ‘এই নাম তাঁরা দিয়েছেন কারণ তাঁরা মনে করেন যে, এর অর্থ মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি।’ আর এবার দীপাবলির ঠিক পরের দিন কন্যাসন্তান দুয়াকে প্রকাশ্যে আনলেন তাঁরা। সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন মেয়ের ছবি।
সর্বশেষ খবর
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা