‘ধুরন্ধর’ সাফল্যের পর ‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। এরপর পর থেকেই ফারহান আখতারের সঙ্গে রণবীরের দূরত্ব বেড়েছে। একে অপরকে সোশাল মিডিয়ায় আনফলো করেছেন। মাঝপথে ‘ডন ৩’ ছাড়ার পর থেমে গিয়েছে ছবির কাজও। আর তাই রণবীরের উপর বেজায় চটেছেন ফারহান। রণবীরের থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। এবার এপ্রসঙ্গে মুখ খুললেন রণবীর। কী বললেন তিনি?
আরও পড়ুন:
রণবীরের থেকে ক্ষতিপূরণ হিসেবে ৪০ কোটি টাকা দাবি করেছেন ফারহান। এরপরই দু’পক্ষের সঙ্গে আলোচনায় বসে ‘প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’। সেখানেই কোনওরকম ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন রণবীর। তিনি জানান, প্রযোজনা সংস্থার থেকে তিনি কোনও পারিশ্রমিক নেননি। আর তাই তাঁর এক্ষেত্রে কোনও দায় নেই। তিনি কোনওরকম ক্ষতিপূরণ দেবেন না। একইসঙ্গে নজির হিসেবে রণবীর তুলে ধরেন তাঁর অন্য একটি ছবির প্রসঙ্গ। অভিনেতা জানান, সঞ্জয় লীলা বানশালির ‘বৈজু বাওরা’ ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তীকালে সেই ছবির কাজ বন্ধ হয়। কিন্তু দীর্ঘ সময় সেই ছবিতে ব্যয় করার পরও রণবীর কোনও ক্ষতিপূরণ দাবি করেননি। এই ক্ষতিপূরণ প্রসঙ্গে রণবীর সরাসরি জানিয়ে দেন যে তাঁর পক্ষে এই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তিনি তা দেবেনও না।
আরও পড়ুন:

রণবীরের থেকে ক্ষতিপূরণ হিসেবে ৪০ কোটি টাকা দাবি করেছেন ফারহান। এরপরই দু’পক্ষের সঙ্গে আলোচনায় বসে ‘প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’। সেখানেই কোনওরকম ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন রণবীর।
বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা।
সর্বশেষ খবর
-
ট্রেনের জানলায় বর্ষার জলছবি, বন্দে ভারতের আরামদায়ক সফরে ঘুরে দেখুন ভারতের এই ৭ রুট
-
ব্রাজিল-আর্জেন্টিনার পালটা আইএস-আল কায়দা পতাকা! বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে জঙ্গি-প্রেম?
-
৪০ ডিগ্রিতেই নাজেহাল ইউরোপ! ভারত সহ্য করতে পারলেও গরমে কেন মৃত্যুমিছিল ফ্রান্স-স্পেনে?
-
‘মরক্কো বিশ্বজয়ের দাবিদার’, ছাত্র হাকিমিদের দাপুটে ফুটবলে গর্বিত গুরু করিম বেঞ্চারিফা
-
দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি! নাগালে পেয়েই তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’, জুটল গণধোলাই