সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের পর্দায় আসলেই গোটা স্ক্রিন জুড়ে ছড়িয়ে পড়েন রুক্মিণী (Rukmini Maitra) ! হ্য়াঁ, তাঁর রূপে জাদু এমনই। যাকে বলে একেবারে টপ টু বটম আত্মবিশ্বাসে মোড়া। দেবের সঙ্গে সেই ‘চ্যাম্প’ সিনেমা থেকে শুরু। তার পর ‘ককপিট’, ব্যোমকেশের সত্যবতী হয়ে এবার তো একেবারে নেড়া মাথা রোবট হয়ে রুক্মিণীর ‘বুমেরাং’! সঙ্গে অবশ্য দেব নয়, রয়েছেন জিৎ।
মাঝে অবশ্য আবির চট্টোপাধ্যায়ের হাত ধরে ‘সুইজারল্যান্ড’ও ঘুরে এসেছেন। টলিউডের মাঠে টুক টুক করে টেস্ট ম্যাচ খেলছেন রুক্মিণী। নিজেকে ভেঙে চুড়ে প্রত্যেকটি ছবিতে প্রমাণ করছেন তিনি যেকোনও চ্যালেঞ্জ নিতে তৈরি। তবে শুধু টলিউড নয়। বলিউডেও বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে সনক ছবিতে অভিনয় করে ছাপ ফেলেছিলেন। বৃহস্পতিবার টলিউডের সেই মিষ্টি নায়িকার জন্মদিন। তা বিশেষ দিনে কী প্ল্যান রুক্মিণীর?
[আরও পড়ুন: পাত্র মুসলিম, ‘প্রেমই পরম ধর্ম’, লাভ জিহাদ বিতর্কে নিন্দুকদের ‘খামোশ’ করালেন সোনাক্ষী সিনহা]
এবারের জন্মদিনটা একটু বিশেষ ভাবেই কাটাতে চলেছেন রুক্মিণী। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক শপিং মলে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে দেখবেন বুমেরাং ছবি। এই ছবি ইতিমধ্যেই সুপারহিট বক্স অফিসে। এমনকী, শিশুরা পছন্দ করেছে রুক্মিণীর রোবট অবতার। জন্মদিনে এই শিশুদের সঙ্গে বিকেলটা কাটাবেন রুক্মিণী। আর দেব? বাদ বাকি প্ল্যান এখনই ফাঁস করতে চাননি অভিনেত্রী। তবে দেব যে সারপ্রাইজ প্ল্যান করবেন, তাতে কিন্তু কোনও সন্দেহ নেই। এখন শুধু সময়ের অপেক্ষা কী সেই সারপ্রাইজ, তা দেখার।
২০১৭ সালে মুক্তি পায় দেবের ‘চ্যাম্প’। এই ছবি থেকেই প্রযোজনায় পা রাখেন অভিনেতা। মডেলিং দুনিয়া থেকে এসে আবার এই ছবিতেই অভিনয়ে হাতেখড়ি রুক্মিণী মৈত্রর। প্রথম ছবিতেই দেব-রুক্মিণী জুটি সুপারহিট। সেই তখন থেকেই লোকমুখে দেব ও রুক্মিণীর প্রেমের চর্চা। তবে নানা কথা রটলেও, প্রেমের ব্যাপারে দুজনেই কিন্তু মুখে কুলুপ এঁটেছেন।
[আরও পড়ুন: গোমাংস বিতর্ক: ‘জ্যান্ত পুড়িয়ে মারার’ হুমকি! ‘রাজনৈতিক রং দেবেন না’, প্রতিক্রিয়া সুদীপার]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে