সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে বলিউডে বড় চমক। একফ্রেমে এবার সলমন খান ও হৃতিক রোশন! হ্যাঁ, ঠিকই পড়েছেন। বলিউডের দুই হ্যান্ডসাম নায়ককে এবার দেখা যাবে জুটিতে। ভাবছেন কী ছবি?
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বলিউডের সূত্রের খবর, আলি আব্বাস জফরের পরিচালনায়, কোনও ছবিতে নয়, বরং বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সলমন ও হৃতিক। এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বড় বাজেটের ছবিকেও। জানা গিয়েছে, হৃতিক ও সলমনকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।
আপাতত, হৃতিকের (Hrithik Roshan) হাতে তেমন কোনও ছবি নেই। তবে সলমন এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই, কড়া নিরাপত্তার মোড়কে শুটিং সারছেন বলিউডের ভাইজান।
প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে ‘দাবাং’ মেজাজেই ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করে যাচ্ছিলেব সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র