Sayak Chakraborty

অলি পাবের গোমাংস বিতর্কে ডিগবাজি! ‘দেখেশুনে চলব’, বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের

'জনতাই জনার্দন'! বলছেন সায়ক চক্রবর্তী। কটাক্ষের মুখেই কি নতিস্বীকার সেলেব ইনফ্লুয়েন্সারের? 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৯:১০

options
link
অলি পাবের গোমাংস বিতর্কে ডিগবাজি! ‘দেখেশুনে চলব’, বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের
সায়ক চক্রবর্তী, ছবি- ফেসবুক

রবিবার সোশাল মিডিয়ায় বিবৃতি জারি করে ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য ক্ষমা চেয়ে নিয়েছে অলি পাব। কোনও ক্রেতার ধর্মীয় ভাবাবেগে আঘাতের উদ্দেশ্য যে তাদের ছিল না, সেকথাও উল্লেখ রয়েছে তাদের পোস্টে। এবার পার্ক স্ট্রিটের রেস্তরাঁর তরফে ক্ষমা চাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলেন সায়ক চক্রবর্তী। অভিনেতা-ইনফ্লুয়েন্সার বলছেন, “আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক…”, তাহলে কি চাপের মুখেই নতিস্বীকার করলেন সায়ক? অভিনেতার পোস্টের পরই প্রশ্ন উঠেছে।

Advertisement

ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরনের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না ।

বিগত চব্বিশ ঘণ্টায় গোমাংস বিতর্ক নিয়ে সোশাল পাড়ায় ঝড়। বেয়ারার ধর্ম পরিচয় উল্লেখ করে হুঁশিয়ারি দাগায় সমালোচিত হতে হয়েছে সায়ককেও। তবে এবার অলি পাব এবং তাদের কর্মীর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় দায়ের করা এফআইআর প্রত্যাহার করে নিলেন অভিনেতা। যে অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে গ্রেপ্তার হন রেস্তরাঁ কর্মী শেখ নাসির উদ্দিন। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় (কোনও শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে তাদের ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত আঘাত করা) মামলা রুজু করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। খবর, আদালতে তোলা হলে জামিন পাননি ধৃত বেয়ারা। এরমাঝেই শনিবার রাতে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় ‘দাঙ্গায় উসকানি দেওয়া’র অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য। বিতর্ক এড়াতে এবার অলি পাবের ক্ষমা চাওয়ার পর নিজেই অভিযোগ প্রত্যাহার করে নিলেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার। কী বলছেন সায়ক চক্রবর্তী?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Sayak Chakraborty withdraws complaint against oly pub and waiter
পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় সায়ক চক্রবর্তী।

সায়কের মন্তব্য, “অলি পাব ক্ষমা চাইল অবশেষে। তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করছে। রাগের মাথায় থানায় গেছিলাম, ঠিক। এই ভুলে অলি পাবের গাছাড়া ভাবে আমার মাথার ঠিক ছিলো না। আমি কোনোদিনও গোমাংস মুখে নিইনি। এবার থেকে দেখেশুনে বুঝে চলব না হয়। আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক, হয়ত। ওই ভদ্রলোক আর অলি পাবের বিরুদ্ধে আমি কমপ্লেন প্রত্যাহার করছি। আমার অলি পাবের ভুল নিয়ে সমস্যা ছিল। হতে পারে আমার রিঅ্যাকশনও ভুল ছিল, আমি দুঃখিত। অভিনেতার সংযোজন, ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আমার হিন্দু-মুসলিমের সমস্যা নেই। আমি নিজের কিছু ‘আচার’ মেনটেইন করতে চাই শুধু। আমার ভ্লগ আর কিছু ইনস্টগ্রাম কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.