সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। তবে বাবার ভূমিকায় তিনি আর পাঁচজন বাবার মতোই। তিন সন্তানের প্রতিই তাঁর অপত্য স্নেহ কিন্তু মেয়ে সুহানা খান বাবার একটু বেশিই আদরের। এবার মেয়ে সুহানার সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে কমেন্ট করে আরও একবার যেন সেই ভালোবাসারই প্রকাশ ঘটালেন শাহরুখ খান।
আসলে দাদা আরিয়ান খান পরিচালিত ও অভিনীত নতুন সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’র গানে মজেছেন শাহরুখ কন্যা। নিজের সোশাল মিডিয়ায় একটি বেইজ রঙের পোশাকে সেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন এদিন সুহানা। পারফেকট মেকআপ, টপ নট করে বাঁধা চুল হাতে ক্লাচ নিয়ে ছবি তুলেছেন সুহানা। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সং অ্যান্ড মাসকারা অন রিপিট’, বলে রাখা ভাল আজকাল নাকি শাহরুখ কন্যার তাঁর দাদার সিরিজের গানে বেশ মন ডুবে রয়েছে। তবে সবের মাঝেও যা নেটাগরিকদের নজর কাড়েনি তা হল মেয়ের ছবিতে বাবা শাহরুখের কমেন্ট। সবার প্রথম তিনিই কমেন্ট করেছেন সুহানার ছবিতে। লিখেছেন, ‘হ্যাঁ, বদলে গিয়েছে কিন্তু তাও আগের মতোই সুন্দর।’
View this post on InstagramAdvertisement
উল্লেখ্য, শাহরুখপুত্রের জীবনের প্রথম অভিনয়। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’র ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর সকলে বলেছিলেন বাবার স্টাইলেই এন্ট্রি হয়েছে তাঁর। শুধু তাই নয় আরিয়ান যখন তাঁর এই সিরিজের কাজে ব্যস্ত ছিলেন তখন ওই একই সময়ে সুহানা ব্যস্ত ছিলেন ‘দ্য আর্চিজ’র শুটিংয়ে। আগামীতে তাঁকে বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে দেখবেন দর্শক।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে