সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র ৩০ দিনের অপেক্ষা। তারপরই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘জওয়ান’। পাঠান-এর মতো এই সিনেমাও যে বিপুল ব্যবসা করে বলিউডের বক্সঅফিসের গ্রাফ উর্ধ্বমুখী করবে, তা টিজার প্রকাশ্যে আসার পরই ভক্তদের শোরগোল দেখে আন্দাজ করা গিয়েছে। এবার মুক্তির ঠিক একমাস আগে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ফের চমক দিলেন কিং খান।
এই নয়া পোস্টারেও শাহরুখকে নেড়া মাথায় বন্দুকধারী দেখা হিসেবে দেখা গেল। আর ‘জওয়ান’-এর সেই নতুন পোস্টার শেয়ার করেই কিং খানের রিমাইন্ডার- “আমি ভাল না খারাপ, জানতে অপেক্ষা আর ৩০ দিনের। সবাই তৈরি তো?” আগামী ৭ সেপ্টেম্বর তিনটি ভাষায় (হিন্দি, তামিল, তেলুগু) মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। সেটাই মনে করিয়ে দিলেন বলিউড বাদশা।
কিং খানের পোস্টে দিনো মরিয়া, হুমা কুরেশির মতো বলি তারকাদের উত্তর- “তৈরি।” শাহরুখ অনুরাগীরাও ততোধিক উত্তেজিত। কেউ বলছেন, ‘একমাত্র অভিনেতা যাকে নেড়াও ভাল লাগে।’ আরেকজন লিখলেন, ‘আর মাত্র ১ মাস, প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে আপনার সঙ্গে।’ এককথায় নেটপাড়ায় ‘জওয়ান’-জ্বর!
View this post on Instagram
‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তরা। ক্যামিও রোলে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেল।
সর্বশেষ খবর
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ