সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান এই মুহূর্তে ব্যস্ত ‘কিং’ নিয়ে। ক’দিন আগেই জানা গিয়েছিল মুম্বইয়ের স্টুডিওয় সেট বানিয়ে শুটিং করছেন বাদশা। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই এবার তিনি ধরা দিলেন একেবারে অন্য মুডে। শাহরুখকে দেখা গেল তাঁর কুকুরকে নিয়ে বেড়াতে যেতে। রবিবার ছুটির দিনের অলস মুহূর্তে প্রিয় রোলস রয়েসে পোষ্যের সঙ্গে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছিলেন তিনি। শাহরুখ বলে কথা! সেই মুহূর্তও ভাইরাল হতে সময় লাগেনি।
ভিডিওয় দেখা যাচ্ছে, রোলস রয়েসের জানলায় দৃশ্যমান শাহরুখের মিষ্টি পোষ্য। কিন্তু যেই অভিনেতা বুঝতে পারলেন পাপারাজিরা ক্যামেরার লেন্স তাক করেছেন সেদিকে, সঙ্গে সঙ্গে জানলার কাচ তুলে দিলেন তিনি। আর এই ছোট্ট ভিডিওই মন জিতে নিয়েছে নেটিজেনদের। তাঁরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টের ফিড।
King Shah Rukh Khan spotted with a cute 🐕 in Mumbai 😍💥#shahrukhkhan #srk #doglover #teamshahrukhkhan pic.twitter.com/6UJHfJknyR
Advertisement— Team Shah Rukh Khan Fan Club (@teamsrkfc) June 22, 2025
প্রসঙ্গত, ‘কিং’ ছবি নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে। বান্দ্রায় শুটিংয়ে হাজির ছিলেন প্রায় ২০০ জন স্টান্ট পারফর্মার। সেই সেটটি এক বিদেশি জেলের। যেখানে শাহরুখকে টক্কর নিতে দেখা গিয়েছে একঝাঁক খল চরিত্রকে। সূত্রের দাবি, এটা নাকি ছবির খুব গুরুত্বপূর্ণ দৃশ্য। বিদেশে জেলের অনুষঙ্গ অনেককেই মনে করিয়ে দিচ্ছে ‘ডন ২’-এর কথাও। প্রসঙ্গত, ‘কিং’-এর প্রযোজনার দায়িত্বে থাকছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এছবিতে রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোনের মতো তারকারাও থাকছেন বলে জানা গিয়েছে। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল। ফলে অনুরাগীদের অপেক্ষা বাঁধ মানতে চাইছে না।
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর