Shekhar Suman on Ranveer Allahbadia

‘ভারতছাড়া করুন’, ‘মা-বাবার সঙ্গম’ মন্তব্যে রায়না-রণবীরকে রেঙ্গুনে পাঠানোর দাবি শেখর সুমনের

মা-বাবার সঙ্গম' মন্তব্যে বেজায় চটে শেখর সুমন। কী বললেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৫, ২০:২৩

options
link
‘ভারতছাড়া করুন’, ‘মা-বাবার সঙ্গম’ মন্তব্যে রায়না-রণবীরকে রেঙ্গুনে পাঠানোর দাবি শেখর সুমনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গিয়েছে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছে গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। এমন আবহেই সময় রায়না এবং রণবীরকে একহাত নিলেন প্রবীণ অভিনেতা শেখর সুমন (Shekhar Suman)।

Advertisement

কোনওরকম রেয়াত না করে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শো’টি বন্ধ করে দেওয়ার দাবি তুলেছেন তিনি। শেখর সুমনের মন্তব্য, “এ কেমন যুগ এল যেখানে মা-বাবাকে নিয়ে কুরুচিকর রসিকতা করা হয়। এইধরনের লোকগুলিকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। এদের আর দেশে থাকতে দেওয়া উচিত নয়। কমেডির নামে যারা এরকম অসভ্যতা করে শালীনতার মাত্রা ছাড়িয়েছে এরা। ইউটিউবে বাকস্বাধীনতার সুযোগ নিয়ে এরা অপশব্দ ব্যবহার করে দেশের বর্তমান প্রজন্মকে নষ্ট করছে। এদের কথা শুনলে যে কেউ অসুস্থ বোধ করবে।” এখানেই অবশ্য থামেননি শেখর সুমন। সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়ার উদ্দেশে তোপ দেগে অভিনেতার মন্তব্য, “এদের অনুষ্ঠান পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া উচিত। আর তারপর দূরে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হোক।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

প্রসঙ্গত, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের ওই বিতর্কিত পর্বে এক প্রতিযোগীকে রণবীর এলাহাবাদিয়া প্রশ্ন ছোঁড়েন, “বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করে দেবে?” শুধু তাই নয়, প্রকাশ্যেই ওই প্রতিযোগীকে তাঁর পুরুষাঙ্গের সাইজ জিজ্ঞেস করেন রণবীর। ইউটিউবারের এহেন কুৎসিত রসিকতায় তাজ্জব হয়ে যান সময় রায়নাও। যাঁর ডার্ক কমেডি শুনে কানে হাত দেন সকলে। সেই তিনিও রণবীর এলাহাবাদিয়াকে প্রশ্ন ছোঁড়েন, “আরে ভাই আজকে তোমার কী হয়েছে?”

এদিকে সংশ্লিষ্ট ঘটনার জেরে লাগাতার খুনের হুমকিতে জেরবার পডকাস্টার রণবীর। রোগীর ছদ্মবেশে তাঁর মায়ের ক্লিনিকে ঢুকেও হামলা চালিয়েছে কিছু লোক। সেই ঘটনা জানিয়ে এলাহাবাদিয়ার মন্তব্য, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, আমি মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। আমি ভীষণ ভয়ে রয়েছি এবং কী করব বুঝতে পারছি না। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, বলুন! আমি এবং আমার টিম পুলিশকে যথাযথ সাহায্য করব বলেও জানিয়েছি।” তবে ক্ষমা চেয়েও নিস্তার মেলেনি। কটাক্ষের ঝড় এখনও বহাল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.