সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালজুড়ে কাটা তিলক। কাঁধে ঝোলা। হাতে ডমরু। সন্ন্যাসিনী বেশে তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে? তামান্নার ছবি দেখলে এমন ভাবনা মাথায় উঁকি দেওয়া অহেতুক নয়!
আদৌ কি তাই? রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার। শিবভক্তর চরিত্রে অভিনয় করার জন্যই এমন অবতার ধারণ করেছেন অভিনেত্রী। কোন ছবি? সিনেমার নাম ‘ওডেলা ২’। দক্ষিণী এই ছবিতে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই শিবরাত্রির শুভক্ষণে এই ছবির পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন তিনি।
[আরও পড়ুন: ‘রামমন্দির উদ্বোধন বিজ্ঞাপন ছাড়া কিচ্ছু না’, কলকাতায় বসে বিস্ফোরক অনুরাগ কাশ্যপ!]
View this post on InstagramAdvertisement
‘ওডেলা ২’তে নিজের লুক শেয়ার করে তামান্না ভাটিয়া লিখেছেন, শিবরাত্রির এই শুভদিনে ছবির ফার্স্টলুক শেয়ার করতে পেরে আমি খুশি। হর হর মহাদেব। শুভ শিবরাত্রির শুভেচ্ছা সকলকে। ‘ওডেলা ২’ পরিচালনা করছেন অশোক তেজা। ‘ওডেলা রেলওয়ে স্টেশন’-এর সিক্যুয়েল এটি। তামান্নার এই লুক শিবরাত্রির দিন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনুরাগীরাও ততোধিক প্রশংসায় পঞ্চমুখ।
[আরও পড়ুন: মর্মান্তিক! ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু জনপ্রিয় দুই অভিনেত্রী বোনের, ভেঙে পড়েছে পরিবার]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি