সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেজের মধ্য়েই হেনস্তার শিকার জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এর ফলে অরিজিতের ডান হাতে গুরুতর আঘাত লাগে। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
তা ঠিক কী ঘটেছিল?
অওরঙ্গাবাদে সম্প্রতি একটি গানের অনুষ্ঠান করছিলেন অরিজিৎ। মঞ্চে একের পর এক গান গাইছিলেন। প্রিয় গায়ককে সামনা-সামনি দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন অনুরাগীরা। একজন তো এমনভাবে অরিজিতে হাত ধরে টানেন, যে হাতে গুরুতর চোট পান তিনি। এমনকী, হাত নাড়াতেও পারছিলেন না অরিজিৎ। এই অবস্থাতেও শান্ত ছিলেন তিনি। মার্জিত ভঙ্গিতে অরিজিৎ অনুরাগীকে বলেন, ‘আপনি এ ভাবে আমার হাত ধরে টানছেন। এ বার চোট পেয়ে আমি আর হাত নাড়াতে পারছি না। আপনি এটা বুঝতে পারছেন না, যদি আমি পারফর্ম করতে না পারি, তা হলে আপনারাও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। এটা তো খুব সহজ হিসাব।’’
[আরও পড়ুন: মাইনাস ১৫ ডিগ্রিতেও বিকিনি পরে বরফজলে ডুব, বলি অভিনেত্রীর এই ভিডিও দেখেছেন?]
তবে এরপরেও গান গাওয়া থামাননি অরিজিৎ। ভক্তদের আবদার মেনেই পারফর্ম করে যান। শুধু একটা কথাই বার বার বলছিলেন, আমার হাত ধরে টানলেন কেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের এই ভিডিও।
[আরও পড়ুন: সময়ের অভাবে ছাড়তে হল প্রভাসের ছবি, ৬৫ কোটি টাকা ফেরালেন ‘পাঠান’-এর পরিচালক!]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে