সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের বিভিন্ন পর্যায় মানুষকে এক একটি চরিত্রে অভিনয় করতে হয়। যদিও রূপ একই থাকে। বয়সের ছাপে কিছুটা পরিবর্তন আসে। কিন্তু একই অঙ্গে অনেক রূপ কি কখনও দেখেছেন? একমাত্র বহুরূপীদের ক্ষেত্রেই সম্ভব। জন্মদিনে এমনই লুকে এসে সবাইকে চমকে দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
একাধিক পরিচয় তাঁর। অভিনেতা, প্রযোজক আবার চন্ডীপুরের বিধায়কও তিনি। উইকিপিডিয়ার হিসেব মেনে পূর্ণ করলেন ৪১ বছর। এ দিনই একাধিক লুকে দর্শকের সামনে এসে রীতিমতো সবাইকে চমকে দিলেন নায়ক। প্রকাশ্য়ে এল অভিনেতার নতুন ছবির পোস্টার। যে পোস্টারে নায়ক ধরা দিলেন বিভিন্ন লুকে।
যে ছবি দেখে বোঝা যাচ্ছে ছবিতে নানা চরিত্রে দেখবেন দর্শক। ছবি পোস্ট করে সোহম লেখেন,”এমন কাজ জীবনে প্রথমবার করলাম। একই ছবিতে সাতটা চরিত্র। আমার নতুন ছবি ‘বহুরূপ’ আসতে চলেছে।” নায়কের নতুন পোস্টার দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। যদিও জন্মদিনটা ছিমছাম ভাবে কাটাতেই পছন্দ করেন নায়ক।
যদিও এ দিন মায়ের হাতের পায়েস মাস্ট। স্ত্রী তনয়াও আদর করে পঞ্চব্যঞ্জন রান্না করেন স্বামীর জন্য। প্রেম-বিয়ে মিলিয়ে মোট ১৮ বছরের সম্পর্ক সোহম ও তনয়ার। সোহম মনে করেন, মান-অভিমান, রাগ-দুষ্টুমি – এতেই সম্পর্ক পরিণত হয়।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি