Sohini Sarkar

‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’ মনে করালেন সোহিনী

হাতে আলতা। পরনে লাল শাড়ি। হবু মা সোহিনী সরকারের নতুন ভিডিওয় মজে অনুরাগীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:৪৮

options
link
‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’ মনে করালেন সোহিনী
বেবি বাম্প আগলে শোভনের 'মায়া ভরা রাত' মনে করালেন সোহিনী

খুব শিগগিরি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন সোহিনী সরকার। গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বেলুড়ে শ্বশুরবাড়িতে জমজমাট আয়োজনে অভিনেত্রীর সাধভক্ষণের অনুষ্ঠানও পালন করা হয়। যে ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে অনুরাগীরাও শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন হবু মাকে। এবার বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’ মনে করালেন সোহিনী সরকার।

Advertisement

বুধবার বিকেলে সাধের অনুষ্ঠানের এক অদেখা রিল ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেখানেই স্ফীতোদর আগলে সন্তানের অপেক্ষায় দেখা গেল অন্তঃসত্ত্বা সোহিনীকে। পরনে গাঢ় লাল রঙের শাড়ি। সিঁদুরে রাঙানো চওড়া সিঁথি। কপালে চন্দনের কলকা। মাঝে ছোট্ট টিপ। দু’হাতে আলতায় আঁকা নকশা। সাধের দিন বিয়ের গয়না পরেই সেজেছিলেন সোহিনী। আর এহেন সাজপোশাকেই অন্তঃসত্ত্বা ‘সত্যবতী’কে দেখা গেল সযত্নে গাছ থেকে ফুল পারতে। ভালোবাসায় আগলে রেখেছেন বেবি বাম্প। নেপথ্যে বাজছে স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের গান ‘মায়া ভরা রাত’। ক্যাপশনে ভালোবাসার বার্তা। সোহিনী লিখেছেন- ‘ভালোবাসা বেঁচে আছে এই পৃথিবীতে’। আসলে ক্যাপশনের এহেন কেতাদুরস্ত শব্দও শোভনের গানের কথা থেকেই ধার করা। সোহিনীর এহেন রিল ভিডিওর মন্তব্যবাক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ বা মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরুর জন্য শোভন-সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ সোহিনী সরকার

আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা। মাতৃত্বের সফর শুরু করতে চলেছেন সোহিনী। ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী অক্টোবর মাসে ভূমিষ্ঠ হতে চলেছে শোভন-সোহিনীর সন্তান। তার প্রাক্কালেই এইসময়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করার ঝলক দেখালেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী।
২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন শোভন-সোহিনী। গত জুন মাসে কানাঘুষো শোনা যায়, মা হতে চলেছেন সোহিনী সরকার। এই বছরের প্রথম ভাগেই নাকি মা হওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন তিনি। তবে কাকপক্ষীতেও টের পেতে দেননি তারকাদম্পতি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ১৫ জুলাই সন্তান আগমনের সুখবর দেন সোহিনী-শোভন।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.