সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে খুব একটা ছবি পান না। তবে সোনাক্ষী সিনহা যখনই সুযোগ পান, তখনই দেখিয়ে দেন, তিনি জাত অভিনেত্রী। এই যেমন, বনশালির ‘হীরামাণ্ডি’ ছবিতে দুরন্ত অভিনয় করে রীতিমতো নজর কেড়ে নিয়েছেন তিনি। ‘হীরামাণ্ডি’ ছবি নিয়ে নানা সমালোচনা হলেও, সোনাক্ষীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে এখন খবর, সোনাক্ষীর বিয়ে নিয়ে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। । বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের (zaheer iqbal ) খবর। এমনকী, সম্প্রতি সলমন খানের (Salman Khan) পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির। তাহলে কী জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী?
[আরও পড়ুন: পেটের জ্বালায় রোল বেচছে পিতৃহারা ১০ বছরের ছেলে, পড়ানোর দায়িত্ব নিলেন অর্জুন কাপুর]
View this post on InstagramAdvertisement
সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল হঠাৎ সোনাক্ষীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী তখন সোজা উত্তর দেন, ”কাটা গায়ে নুনের ছিঁটে! আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” খুব চালাকি করেই জাহিরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সোনাক্ষী।
[আরও পড়ুন: ‘মেট গালা’য় হাঁটতে ৬৩ লক্ষর টিকিট কেটেছেন আলিয়া ভাট! নেপথ্যের ‘গল্প’ জানেন?]
সর্বশেষ খবর
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা
-
তৃণমূলের ‘অত্যাচার’, মিথ্যে মামলা থেকে মুক্ত হয়েই মাথা কামালেন ৫ বিজেপি কর্মী!