সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্য়াকলিনের প্রেম থেকে বের হতেই যেন পারছেন না ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ঠগ সুকেশ চন্দ্রশেখর। আর তাই তো ১১ আগস্ট জ্যাকলিনের জন্মদিনে ফের অভিনেত্রীকে প্রেমের কথা শোনালেন সুকেশ। জ্যাকলিনকে লিখলেন খোলা চিঠি।
জ্য়াকলিনকে সুকেশ চিঠিতে লিখলেন, ”এই দিনটা আমার জীবনে সবচেয়ে খুশির এবং গুরুত্বপূর্ণ। আমার নিজের জন্মদিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দিনটা। তুমি হয়তো জানো না, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা দিন আরও বেশি সুন্দরী হয়ে উঠছ তুমি। যা আমাকে পাগল করে দিচ্ছে। তোমার কোনও ধারণা নেই, কতটা মিস করছি তোমায়।
[আরও পড়ুন: লজ্জার বোঝা কাঁধ থেকে ঝেড়ে ফেলে সত্যের নগ্নতা দেখাল অক্ষয়-পঙ্কজের ‘OMG 2’]
সুকেশ আরও লিখলেন, ”তোমার করা আলিঙ্গন। এক কেক দু’জনে ভাগাভাগি করে নেওয়া। আশা করছি, তোমাকে দেওয়া আমার উপহার ভাল লাগবে। আমি নিজের হাতে বানানো একটা কার্ড পাঠাচ্ছি। যেখানে আমাদের কিছু স্মৃতি আঁকার চেষ্টা করেছি। যেগুলো আজকের দিনে খুব মনে পড়ছে।”
[আরও পড়ুন: স্বপ্নপূরণ সুস্মিতার, পেলেন বিশেষ সম্মান, কেন নিজের হাতে নিতে পারলেন না?]
সর্বশেষ খবর
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!
-
‘গোটা প্রকল্পই বেআইনি’! রাজারহাটের ‘অ্যাকোয়া গলফ ভিলা’ ভাঙার নির্দেশ হাই কোর্টের
-
‘শ্মশানে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকিনি’, অভিযোগ উড়িয়ে দাবি অভয়ার প্রতিবেশী সঞ্জীবের
-
বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্তা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের