Govinda Sunita Divorce

পরকীয়ায় ছারখার গোবিন্দার সংসার! আদালতে স্ত্রী সুনীতা, ডিভোর্স নিয়ে ‘বড় তথ্য’ অভিনেতার টিমের

বুধসকালে ছেলে যশবর্ধনকে নিয়ে থমথমে মুখে আদালতে সুনীতা আহুজা। ভাঙছে সাড়ে তিন দশকের দাম্পত্য!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:২৮

options
link
পরকীয়ায় ছারখার গোবিন্দার সংসার! আদালতে স্ত্রী সুনীতা, ডিভোর্স নিয়ে ‘বড় তথ্য’ অভিনেতার টিমের
বুধসকালে ছেলে যশবর্ধনকে নিয়ে থমথমে মুখে আদালতে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা।

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি! আর তাতেই ছারখার গোবিন্দার সংসার। বলিপাড়ায় গুঞ্জন, হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’য় জড়িয়েছেন চিচি! আর তাতেই নাকি সুনীতার সঙ্গে গোবিন্দার দীর্ঘদিনের দাম্পত্য উষ্ণতা হারিয়েছে। যার জেরে বর্তমানে ভাঙনের মুখে দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য! মাসখানেক ধরেই স্বামীর বিরুদ্ধে লাগাতার পরকীয়ার অভিযোগ এনে বিস্ফোরক সব দাবি করছেন গোবিন্দাঘরনি সুনীতা আহুজা। এহেন বিষোদগারের মাঝে সম্প্রতি কোমল রানি স্বর্ণকারের সঙ্গে বিমানবন্দরে লেন্সবন্দি হন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’। এবার আর থেমে থাকলেন না সুনীতা। রেগেমেগে বুধসকালে ছেলে যশবর্ধনকে নিয়ে হাজির হন আদালতে। তাহলে কি গোবিন্দার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে সুনীতা?

Advertisement

আদালত থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের দেখে সটান এড়িয়ে যান গোবিন্দার স্ত্রী। বাক্যবিনিময় তো দূরঅস্ত, ক্যামেরায় মুখ পর্যন্ত দেখাতে চাননি তিনি।

বিগত দেড় বছর ধরেই গোবিন্দা-সুনীতার (Govinda-Sunita)দাম্পত্য ভাঙনের গুঞ্জনে সরগরম মায়ানগরীর সেলেবপাড়া। এযাবৎকাল একাধিকবার তাঁদের দাম্পত্য কলহ, পারস্পারিক বিষোদগারের খবর শিরোনামে ঠাঁই পেয়েছে। এমনকী পরকীয়ার অভিযোগ এনে গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করতেও পিছপা হননি স্ত্রী। দাম্পত্যে এহেন টালমাটাল পরিস্থিতির মাঝেই বুধসকালে আচমকা সুনীতা আহুজাকে মুম্বইয়ের পরিবার আদালতে দেখা যায়। সঙ্গে ছিলেন পুত্র যশবর্ধনও। চোখেমুখে ক্লান্তি, বিরক্তির ছাপ সুস্পষ্ট। আদালত থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের দেখে সটান এড়িয়ে যান গোবিন্দার স্ত্রী। বাক্যবিনিময় তো দূরঅস্ত, ক্যামেরায় মুখ পর্যন্ত দেখাতে চাননি তিনি। পাশেই মাকে আগলে হাঁটছিলেন যশবর্ধন। তাঁকে আদালত আসার কারণ জানতে চাওয়া হলে গোবিন্দাপুত্র ‘কিছু না’ বলে মা সুনীতাকে নিয়ে সটান গাড়িতে উঠে যান। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি সাড়ে তিন দশকের দাম্পত্যে এবার ডিভোর্স অবশ্যম্ভাবী?

Advertisement
Govinda-Sunita divorce buzz intensifies after her court visit,
গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ?

ভাইরাল ভিডিওয় গোবিন্দাপত্নী সুনীতাকে এদিন বেশ অগ্নিশর্মা মেজাজেই দেখা যায়। ছবিশিকারীদের সঙ্গে সাধারণত কুশলমঙ্গল বিনিময় করেন তিনি। কিন্তু এদিন মুখে ‘টুঁ’ শব্দটি করেননি সুনীতা। তা দেখেই একাংশের অনুমান, এবার আদতেই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন গোবিন্দাপত্নী। জল্পনার আবহেই বড় তথ্য দিল অভিনেতার টিম। গোবিন্দার টিমের তরফে জানানো হয়েছে, “সবাই এত ভয় পাচ্ছেন কেন? সুনীতাজি ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিলেন, এটা তো খুশির খবর।” ২০২৪ সালে বান্দ্রা পরিবার আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। বছর দেড়েক বাদে এবার তার নিষ্পত্তি হল। 

Advertisement

সম্প্রতি পরকীয়াচর্চা নস্যাৎ করে এক ভিডিওবার্তায় গোবিন্দা জানিয়েছিলেন, “সব বড় শিল্পীই নবাগতাদের সঙ্গে কাজ করেন।” স্ত্রী সুনীতার উদ্দেশে চিচির সাফ কথা, “এহেন নিম্নরুচির মন্তব্যে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ঈশ্বরের কৃপায় খ্যাতি, সম্পদ, সম্মান পেয়েছি। তার মানে তো এটা নয় যে, যাঁর কাছে নাম-যশ-প্রতিপত্তি নেই তিনি অপমান করবেন! নিজের সীমা লঙ্ঘন করবেন না।” তবে দাম্পত্য কলহ ঢাকতে ‘হিরো নম্বর ওয়ান’ যতই রাখঢাক করুন না কেন, গসিপ টেবিলের চর্চা কিন্তু থামছেই না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.