মাসখানেক আগে মন্দারমণি থেকে ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন ‘বেবি ডল’ সানি লিওন (Sunny Leone)। মন্দারমণির পর এবার জুহুর ইসকন মন্দিরে। সাগরপাড়ের সাহসী পোশাকের ঠিক বিপরীত অবতারে ইসকনে নজর কাড়লেন সানি। পরনে হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট। ওড়না দিয়ে মাথা ঢেকে ভগবানের আশীর্বাদ নিচ্ছেন অভিনেত্রী। সানির এই ছিমছাম লুকে মুগ্ধ অনুরাগীরা। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী ড্যানিয়েল।
আরও পড়ুন:
সাদা টি-শার্টের সঙ্গে সবুজ শার্ট আর ক্রিম রঙের প্যান্টে স্ত্রীর পাশে দাঁড়িয়ে ভক্তিভরে প্রার্থনা করছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইসকন মন্দিরে সানি ও ড্যানিয়েলের সেই ভগবানের আরাধনার সেই বিশেষ মুহূর্ত। জানা যাচ্ছে, সানি লিওন তাঁর আসন্ন প্রজেক্টের জন্যই ইসকন মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদ নেন। এদিকে আবার ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’এ ব্যস্ত সানি।

ভারত, থাইল্যান্ড এবং কানাডার শহরে ইতিমধ্যেই পারফর্ম করেছেন। এই ট্যুরের অংশ হিসেবে পাটায়া, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, কোচির মঞ্চও মাতিয়েছেন ‘বেবি ডল’। ইউরোপ, আমেরিকা এবং শ্রীলঙ্কার বিভিন্ন জায়গাতেও শো হয়েছে। আন্তর্জাতিক সফরে স্কটল্যান্ডের গ্লাসগো ও আয়ারল্যান্ডের ডাবলিনেও পারফর্ম করেছেন সানি লিওন। ‘ডিজে এয়ার্ল্ড ট্যুর’এর পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া।
‘কেনেডি’ছবিতে সানির অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। বর্তমানে হরর-কমেডি ছবি ‘চুদাইল’-এর কাজে ব্যস্ত রয়েছে। এই ছবিতে সানির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মন্দানা করিমি ও রাহুল দেব। ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে উত্তরপ্রদেশে।

বুলন্দশহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অতৃপ্ত আত্মার চরিত্রে দেখা যাবে সানিকে। তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বী অতিপ্রাকৃত শক্তির ভূমিকায় অভিনয় রয়েছেন মন্দানা। ছাব্বিশ সালের শেষের দিকে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে। ‘কেনেডি’র সাফল্যর পর এটি সানির পরবর্তী ছবি।

প্রসঙ্গত, একসময় নীল ছবির দুনিয়ার ‘রানি’ ছিলেন সানি। তবে পর্ন দুনিয়াকে বিদায় জানানোর পর মুম্বইয়ে তাঁর উত্থান সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এর হাত ধরে। এই শো সারা ভারতে সানিকে পরিচিতি দেয়। সেই সঙ্গে খুলে যায় বলিউডের প্রবেশদ্বারও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘রাজি’র গানে স্বাধীনতা উদযাপন করে বিপাকে একদল পাক অভিনেত্রী, দেশজুড়ে বিতর্কের ঝড়
-
‘আমার মতো মুসলিম তরুণকে…’, বিজেপি ছাড়লেন জাতীয় মুখপাত্র, নেপথ্যে আর্থিক সংকট!
-
শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক কয়েক কোটির সামগ্রী!
-
শান্তিপুরে সিন্দুক রহস্য! মাটি খুঁড়তেই আতঙ্ক, শিকলে বাঁধা সিন্দুকের পাশে ‘পাহারাদার’ সাপ
-
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশযাত্রায় টাকার অভাব? হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি অভিষেকের