সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে ভারতে পা রাখলেন নিক জোনাস (Nick Jonas)। সঙ্গে দুই ভাই- কেলভিন জোনাস এবং জোয়ি জোনাস। তবে ‘দেশি গার্ল’ আসেননি স্বামীর সঙ্গে। শনিবার রাতে বলিপাড়ার সুন্দরী নায়িকাদের মধ্যমণি হয়ে রইলেন নিক। তবে লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে নজর কাড়লেন তাপসী পান্নু (Taapsee Pannu)।
মঞ্চে যখন গলা ছেড়ে গাইছেন নিক জোনাস, তখন দর্শক-শ্রোতাদের ভিড়ে মন্ত্রমুগ্ধ তাপসী। বলিউড নায়িকাকে উদ্দাম নাচও করতে দেখা গেল জোনাস ভাইদের গানের তালে। সেই মুহূর্ত নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। পরনে মিনি ডেনিম ড্রেস। খোলা চুল। হাতে আইসক্রিম নিয়ে দিব্যি গান উপভোগ করতে দেখা গেল তাপসীকে।
প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়া এলেও ‘পরদেশি জামাইবাবু’র অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখল না বলিউড। লোলাপালুজাতে নিক জোনাসের গানে যে বেশ মজেছিলেন তাপসী, তা সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে। তা দেখেই অনুরাগীমহলের রসিকতা, “প্রিয়াঙ্কা না আসার সুযোগেই কি নিক জোনাসের কনসার্টে মজলেন তাপসী?” তবে অনুরাগীরা যাই বলুন না কেন, তাপসী কিন্তু কনসার্টে নিজের ছবি পোস্ট করেই বলে দিয়েছেন যে, “জামাইবাবু মঞ্চে রয়েছেন।”
[আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে ছাড়াই ভারতে নিক জোনাস, ‘জামাইবাবু বউ কোথায়?’ প্রশ্ন পাপারাজ্জিদের]

শনিবার রাতে কনসার্ট চলাকালীন শ্রোতা অনুরাগীরা জামাইবাবু, জামাইবাবু বলে চিৎকার করতে থাকেন। যা শুনে নিক খানিক লজ্জাও পান! এইপ্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন ‘জোনাস ব্রাদার্স’। এরপর রাতে বিটাউনের সেলেবদের নিয়ে পার্টিও করেন প্রিয়াঙ্কার স্বামী। সেখানে হাজির ছিলেন মালাইকা অরোরা, স্বামী আনন্দ আহুজাকে নিয়ে সোনম কাপুর, আশান খট্টর, দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে অদিতি রাও হায়দরি, ভূমি পেড়নেকর, ওরি, মালাইকা অরোরা-সহ আরও অনেকে।
[আরও পড়ুন: বৃদ্ধ নিরাপত্তারক্ষীকে পাপারাজ্জিদের দূর ছাই! ‘সবক’ শেখালেন রণবীর, কুর্নিশ নেটপাড়ার]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের