সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে আমিরের ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়ার পর তিন বছরের বিরতি নিয়ে ফের নতুন ছবি নিয়ে আসছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’। আমিরের ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল এই ছবি। আজও আমিরের ‘তারে জমিন পর’র গৌরব এতটুকু ম্লান হয়নি। এবার বিনামূল্যে নাকি ইউটিউবেই দেখা যাবে এই ছবি। সিক্যুয়েল দেখার আগ্রহ বাড়াতেই কি নয়া কৌশল নিলেন আমির?
সম্প্রতি এক শো’তে ‘সিতারে জমিন পর’ ছবির প্রচারে এসে আমিরের মুখে শোনা গেল তাঁর সুপারহিট সেই ছবির কথা। শো’য়ের সঞ্চালকের তরফে ‘তারে জমিন পর’ ছবিটি ইউটিউবে দেখানোর আর্জি জানানো হয়। ছবিটি যাতে নিখরচায় সকলে দেখতে পারেন, সেই আবদারই করা হয়। প্রশ্ন করেন, এটা কি ইউটিউব চ্যানেলে আসতে পারে? তখনই এই ছবি ইউটিউব চ্যানেলে স্ট্রিমিংয়ের কথা ভাবেন আমির। অভিনেতা বলেন, “আমি নিজে একটি ইউটিউব চ্যানেল খুলেছি। যার নাম আমির খান টকিজ। সেই চ্যানেলেই এই ছবিটা দেখানো যেতে পারে। আমি আমার টিমের সঙ্গেও কথা বলছি। দর্শকের জন্য কয়েক সপ্তাহ এই ছবিটা দেখানোর ব্যবস্থা করা হোক।” আর এই খবরেই বেজায় খুশি আমির অনুরাগীরা।
তবে আমিরের এহেন সিদ্ধান্ত যে একেবারে ব্যবসার খাতিরেই নেওয়া, সেকথা বলতেও ছাড়ছেন না নিন্দুকরা। কারণ মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছে ‘সিতারে জমিন পর’। আমিরের তুরস্ক সফরের পুরনো ছবি সামনে এনে ছবি বয়কটের দাবিও তুলেছে দর্শকদের একাংশ। শোনা গিয়েছে, সেই ছবিও বড়পর্দার পর আর কোনও ওটিটি প্ল্যাটফর্মে নয় বরং ইউটিউবে দেখা যাবে। তবে বড়পর্দার মতোই খরচ করেই ইউটিউবে তা দেখতে হবে। সে খবরে নারাজ হয়েছিলেন দর্শক। তবে অনেকে মনে করছেন, সেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘তারে জমিন পর’ দেখিয়ে দর্শকদের মনে সিক্যুয়েলের জন্য আগ্রহ তৈরি করতেই হয়তো এহেন ছক কষলেন মিস্টার পারফেকশনিস্ট।
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর