Sara Ali Khan

বিজেপি নেতার ছেলের প্রেমে সারা আলি খান! বয়ফ্রেন্ডের সঙ্গে কেদারনাথ দর্শনে সইফকন্যা?

সারার নতুন প্রেমিক কে? কী নাম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১৭:৫১

options
link
বিজেপি নেতার ছেলের প্রেমে সারা আলি খান! বয়ফ্রেন্ডের সঙ্গে কেদারনাথ দর্শনে সইফকন্যা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রেমে পড়েছেন সারা আলি খান! সুশান্ত সিং রাজপুত, কার্তিক আরিয়ানকে ভুলে এবার নতুন প্রেমিকে মজেছেন তিনি! তবে এবার কোনও অভিনেতা নয়, বরং বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন সইফকন্য়া!

Advertisement

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। ফের কেদারনাথ দর্শনে বেরিয়ে পড়েছেন সারা। আর সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নতুন প্রেমের গুঞ্জন একেবারে প্রকাশ্যে। তা সারার নতুন প্রেমিক কে? কী নাম?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। অর্জুন পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। তবে অর্জুনের বাবা রাজনীতিবিদ হলেও, অর্জুন কিন্তু ফ্যাশন জগতের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনে বেশ নাম করেছেন অর্জুন। তা হঠাৎ সারার সঙ্গে অর্জুনের নাম জুড়ল কীভাবে?

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর সেই ভিডিও ছবিই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। আর তা থেকেই নতুন প্রেমের গুঞ্জন।

কেদারনাথ দিয়েই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন। এবার এই তীর্থযাত্রায় হ্যাট্রিক করে ফেললেন সারা আলি খান। মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন নবাবকন্য়া। তার জন্য অবশ্য কম কটু কথা শুনতে হয়নি! তবে নেটপাড়ার নীতিপুলিশ রক্তচক্ষুর কাছে দমে যেতে নারাজ সারা আলি খান। এবার ফের কেদারনাথ যাত্রায় গেলেন অভিনেত্রী।

বলিপাড়ার তারকাসন্তানরা যখন হাইপ্রোপাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারাস জীবনযাপন করতে ব্যস্ত, তখন সারা আলি খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন তীর্থ করতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন নবাবকন্যা।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.