সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স পঞ্চাশ পেরিয়েছে। তাতে কী? মেজাজটাই তো আসল। আর তাঁর বিন্দাস মেজাজের কাহিনি তো বলিউডে সুবিদিত। ‘সুলতান’ বলে কথা। এটুকু তো থাকবেই। এই মেজাজেই তো আসর জমিয়ে দেন তিনি। এমনিতে বলিউড পার্টিতে খুব একটা দেখা যায় না সলমন খানকে। কিন্তু নিজের জন্মদিনের পার্টিতে তিনিই ছিলেন সর্বেসর্বা।
[বিয়েটা কবে করছেন? মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া]
পরিবারের সঙ্গেই নিজের সেরা সময় কাটান সল্লু। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাড়তি সংযোজন হিসেবে অবশ্যই ছিলেন লুলিয়া ভান্তুর, সংগীতা বিজলানি, ক্যাটরিনা কাইফের মতো কাছের বন্ধুরা। সকলকে নিয়ে পনভেলের ফার্মহাউসে একান্তে সময় কাটালেন ভাইজান।
[রিসেপশনের পরই অনুষ্কার জন্য খুশির খবর, জানেন কী?]
কেমন ছিল জন্মদিনের সে আসর? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। উত্তর মিলল বৃহস্পতিবারই। তাও আবার নেটদুনিয়াতেই। জন্মদিনে চুটিয়ে এনজয় করেছেন ভাইজান। কেবল দর্শক হয়ে নয় জনপ্রিয় গান ‘শেপ অফ ইউ’র তালে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৭ সালের অন্যতম জনপ্রিয় গান এড শিব়্যানের এই গান। তা যে সলমনেরও বেশ পছন্দ তা এই ভিডিও থেকেই স্পষ্ট।
কেবল বিদেশি নয় দেশি মেজাজেও দেখা গিয়েছে টাইগারকে। নিজের সিনেমার গানে পানীয় হাতে ঠুমকা লাগিয়েছেন তিনি।
খাতায়-কলমে বয়স বাহান্ন। কিন্তু বয়স যে একটি সংখ্যা মাত্র তা ভালভাবেই বুঝিয়ে দিলেন সলমন। এবার জন্মদিনের আনন্দটাও একটু বেশিই ছিল। কারণ ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তির এক সপ্তাহের মধ্যেই ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন সলমনের এ ছবি। সেই আনন্দই সলমনের নাচে ফুটে উঠেছে।
[‘পদ্মাবতী’ দেখবেন না, সেন্সরকে সাফ জানালেন রাজ পরিবারের সদস্য]
সর্বশেষ খবর
-
মদ্যপানে শুধু লিভার নষ্ট হয় ভাবছেন? জানেন, মস্তিষ্কের কী মারাত্মক ক্ষতি করে অ্যালকোহল?
-
‘মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন’, বারুইপুর কাণ্ডে শুভেন্দুর ভূমিকায় ভূয়সী প্রশংসা অরূপের!
-
মৃতদেহের উপর আসীন দেবী, ছিল তান্ত্রিকদের সাধনাস্থল! রহস্যে মোড়া কপালিনী দেবীর মন্দির
-
এবার ভাঙছে কংগ্রেস! ‘১০০ কোটির খেলা’য় নতুন রাজনৈতিক দলের জন্ম দেশে
-
অন্নপূর্ণার টাকা দেওয়ার টোপ ফেলে ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে জালিয়াতরা! ভুলেও দেবেন না এসব নথি