সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবির ‘বেশরম’ গান নিয়ে গোটা দেশে বিতর্কের আগুন। বিতর্কের কারণ মূলত, দীপিকার পরনের গেরুয়া রঙের বিকিনিই। দেশের হিন্দুত্ববাদী সংগঠন এই ছবি নিষিদ্ধ করার ঘোষণা করেছেন। তবে এই বিতর্কের মাঝে গেরুয়া বিকিনিতে দেখে মুগ্ধ তৃণমূল কংগ্রেসের ও অভিনেত্রী নুসরত জাহান। এক সংবাদ মাধ্য়মকে পাঠান বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরত জানান, ‘বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লাগছে তাঁকে।’ নুসরত আরও বলেন, ‘এসব বিতর্ক না করে, ছবিটা কেমন হবে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত।’
বিজেপিকে কটাক্ষ করে নুসরত (Nusrat Jahan) আরও বলেন, ”এই দলের সব কিছুতেই সমস্য়া। কী খাব, কী পরব। হিজাব নিয়েও এদের সমস্যা রয়েছে, বিকিনি নিয়েও এদের সমস্যা রয়েছে। দেশের মহিলারা কী পরবে, তা বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?”
অন্যদিকে, ‘পাঠান’ বিতর্কের মুখে পড়ল শাহরুখ অভিনীত রাজকুমার হিরানীর নতুন ছবি ”ডানকি”র শুটিং। খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের এক হিন্দু সংগঠন জব্বলপুরে এই ছবির শুটিংয়ে বাধা দেয়।
[আরও পড়ুন: দেশের কাজ না করে নায়িকার পোশাকে নজর! ‘বেশরম’ বিতর্কে বিজেপিকে খোঁচা স্বরার ]
প্রসঙ্গ, বৃহস্পতিবার উলেমা বোর্ডের সভাপতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ”শাহরুখের এ ছবি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু মধ্যপ্রদেশ নয় গোটা দেশেই যাতে ছবি মুক্তি না পায়, তার ব্যবস্থা করা উচিত।’’ তাঁদের যত আপত্তি ‘পাঠান’ নাম নিয়ে। অন্যদিকে, উলেমা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলির কথায়, ‘‘মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাঠান অত্যন্ত সম্মানীয়। এই ছবির নাম ও ছবিতে যে পোশাক ব্যবহার হয়েছে তাতে পাঠানদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যদি একান্তই এই ছবি মুক্তি পায়, তা হলে নাম বদল করতে হবে।” অন্যদিকে, হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ এনে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে।
View this post on Instagram
‘পাঠান’ (Pathaan) ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, “পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।” তাঁর কথায়, “পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।”
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। তবে বিতর্কের মাঝেও ইউটিউবে গানটির ভিউ বাড়ছে হু হু করে।
[আরও পড়ুন: ‘ছেলে খুন করেনি, আমি বেঁচে আছি!’ থানায় এসে স্পষ্ট জানালেন অভিনেত্রী বীণা কাপুর ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে