বহু বছর পর মণিরত্নম কলকাতায় শুটিং করছেন। শেষবার ‘যুবা’র শুটিং করেছিলেন এই শহরে। তখন ২০০৩ সাল। ২৩ বছর পর ফের কলকাতায় ইউনিট নিয়ে ভারতীয় সিনেমার কিংবদন্তি। একথা সর্বজনবিদিত যে, মণিরত্নমের (Mani Ratnam) আসন্ন তেলুগু ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি (Vijay Sethupathi) ও সাই পল্লবী। ইতিমধ্যেই সিনেমার শুটিংয়ের জন্য ২২ জুলাই, বুধবার রাতের তিলোত্তমায় পা রেখেছেন বিজয় সেতুপতি। কানাঘুষো কিংবদন্তি পরিচালকের ছবিতে কলকাতার বেশ কয়েকজন অভিনেতাও থাকছেন।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে ছবিটির নাম ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’। মাস খানেক আগেই কলকাতায় রেকি করে গিয়েছেন মণি রত্নম।
কারা? সেই কৌতূহল অস্বাভাবিক নয়। কারণ মণিরত্নম মানেই ‘লার্জ স্কেলে’র সিনেমা আর দক্ষ মেকিং। অতঃপর জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের সিনেমায় টলিউডের কোন শিল্পীরা অভিনয়ের সুযোগ পেলেন, সেই কৌতহল থাকবেই। সূত্রের খবর, দুর্বার শর্মাকে একটি তাৎপর্যপূর্ণ চরিত্রে পাওয়া যাবে। অল্পদিনেই দুর্বার সিরিজ এবং সিনেমায় নিজের ছাপ ফেলেছেন। ‘কুহেলি’ এবং ‘কুইন’ তাঁর সাম্প্রতিক কাজ। রয়েছেন ‘কেউ বলে বিপ্লবী, কেউ ডাকাত’ ছবিতেও। তবে মণি রত্নমের ছবিতে সুযোগ পাওয়া যে তাঁর কেরিয়ারের মাইলফলক, তা বলাই যায়। শোনা যাচ্ছে, অরিজিতা মুখোপাধ্যায়, ঋত্বিকা পালকেও দেখা যাবে এই ছবিতে। প্রাথমিকভাবে ছবিটির নাম ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’। মাস খানেক আগেই কলকাতায় রেকি করে গিয়েছেন মণি রত্নম।

খবর, শহরে পা দিয়েই টেকনিশিয়ান্স স্টুডিওতে ঢুঁ মেরেছেন মণিরত্নম। পাশাপাশি এখানকার কলাকুশলীদের সঙ্গেও ছবি তোলেন।
জানা গিয়েছে, কলকাতায় টিম নিয়ে প্রায় দিন পনেরো শুটিং করবেন পরিচালক। বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ, কুমোরটুলি, পার্ক স্ট্রিটের পাশাপাশি টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরেও শুটিং হওয়ার কথা। খবর, শহরে পা দিয়েই টেকনিশিয়ান্স স্টুডিওতে ঢুঁ মেরেছেন মণিরত্নম। পাশাপাশি এখানকার কলাকুশলীদের সঙ্গেও ছবি তোলেন। কানাঘুষো, দুর্বার, অরিজিতা, ঋত্বিকাদের পাশাপাশি টলিউডের আরও কয়েকজন শিল্পী থাকতে পারেন এই সিনেমায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি