সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। ব্যক্তি শ্রাবন্তী (Srabanti Chatterjee) কোথায় যাচ্ছেন, কী করছেন আর বলা ভাল সঙ্গে কোন পুরুষসঙ্গী রয়েছেন – তা নিয়ে আলোচনা যেন লেগেই থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেন অভিনেত্রী। প্রশ্ন উঠতে শুরু করে তবে কি বিশেষ বন্ধু অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি? এই জল্পনায় জল ঢাললেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর বান্ধবী দামিনী।

শনিবার দামিনী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যে ছবিগুলি দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে, সেগুলি মলদ্বীপের।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম’, বিস্ফোরক স্বীকারোক্তি মিঠুন চক্রবর্তীর]
দামিনীর ওই পোস্টে মন্তব্যও করেছেন শ্রাবন্তী। কমেন্ট বক্সে লিখেছেন, “উফফ”। তার সঙ্গে আগুনের দু’টি ইমোজিও দেন অভিনেত্রী।

টলিপাড়ায় প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শ্রাবন্তী। তেমনই অভিনেত্রীপুত্র অভিমন্যুও নজরে থাকেন সকলের। তাঁর বান্ধবী দামিনীকেও নিয়ে কৌতূহলের সীমা নেই।

মডেলিংয়ে বেশ সুখ্যাতি কুড়িয়েছেন দামিনী। গত ২০২১ সালের শুরুর দিকে মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্কের কথা সামনে আসে। টানা তিন বছর আগেই নাকি মন বিনিময় হয়েছিল তাঁদের। ছেলে এবং ছেলের বান্ধবীর সঙ্গে বেশ বন্ধুর মতো মেশেন শ্রাবন্তী। অনেক সময় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাঁদের।

গত বছর ওই দু’জনকে নিয়ে মলদ্বীপে গিয়েছিলেন অভিনেত্রী। তার আগে গিয়েছিলেন কাশ্মীরেও। দামিনীর ইনস্টাগ্রাম পোস্ট দেখার পর অনেকেই মনে করছেন, এবারও ছেলের বান্ধবী দামিনীকে সঙ্গে নিয়ে মলদ্বীপে গিয়েছিলেন শুভশ্রী। যদিও এখনও পর্যন্ত দামিনী কিংবা শুভশ্রী, কেউই এ বিষয়ে মুখে কিছু বলেননি।

[আরও পড়ুন: এবার ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন দেব-ঋতুপর্ণা, আর কে কে রয়েছেন তালিকায়?]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’