সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের? হঠাৎ কেন এমন পোস্ট ফেসবুকে! কোন অন্ধকারের কথা বলছেন সৃজিত? হ্যাঁ, বুধবার রাত থেকেই গোটা টলিপাড়া জুড়ে কানাঘুষো। অনেকের প্রশ্ন সৃজিত কি কোনও বিপাকে পড়েছেন? তবে পরিচালক কিন্তু স্পিকটি নট। শুধুই ইঙ্গিতপূর্ণ পোস্ট।
বুধবার হঠাৎই ফেসবুকে সৃজিত লিখলেন, ”অন্ধকার নামছে, খুব অন্ধকার…”। টলিপাড়া সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রবল জ্বরে ভুগছেন সৃজিত। নতুন ছবি দশম অবতারের শুটিং শেষ করার পর থেকেই জ্বরে নাকি কাহিল পরিচালক। শোনা গিয়েছে, এই ছবির অল্প শুটিংয়ের জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গে নাকি যাওয়ার কথা ছিল ছবির টিমে। পরিচালকের শরীর এতটাই খারাপ যে, শুটিং শিডিউল বাতিল করতে হয়েছে। আপাতত, চিকিৎসকের কথায়, বিশ্রামেই রয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘একটা প্রতিষ্ঠান শুধু টার্গেট হতে পারে না’, যাদবপুরের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক শ্রীলেখা!]
এর আগে ফেসবুকে পোস্ট করে সৃজিত লিখেছিলেন, সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। চিকিৎসক বলেছেন, আমার ফেসবুক ও টুইটার অ্য়াকাউন্টের মতো আমার হৃদয়েও কোনও ব্লক নেই। সৃজিতের এই পোস্ট দেখে অনেকেই অনুমান করেছেন হয়তো কোনও কারণে অসুস্থ বোধ করেছিলেন সৃজিত। সেই কারণেই চিকিৎসকের পরামর্শ। তবে এই নিয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। তবে পরিচালকের ডেঙ্গু হয়েছে বলেই অনুমান। ইতিমধ্যেই তিনি টেস্ট করিয়েছেন।
[আরও পড়ুন: ‘১টা হিট দিয়েই ২০০ কোটির দেমাগ’! দুস্থদের দূর-দূর করে তাড়িয়ে কটাক্ষের শিকার সানি দেওল]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের