Toxic advance booking

রগরগে যৌনদৃশ্যেই ‘পোয়া বারো’, নিমেষে শেষ ৮৫ হাজার ‘টক্সিক’ টিকিট, ওপেনিংয়ে বক্স অফিস বিস্ফোরণ!

অগ্রিম বুকিংয়ে 'অ্যানিম্যাল', 'ধুরন্ধর'কে টেক্কা। পিছনে হলিউডের 'স্পাইডার-ম্যান'ও। কত কোটির ব্যবসা করবে 'টক্সিক'?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৭:৪৪

options
link
রগরগে যৌনদৃশ্যেই ‘পোয়া বারো’, নিমেষে শেষ ৮৫ হাজার ‘টক্সিক’ টিকিট, ওপেনিংয়ে বক্স অফিস বিস্ফোরণ!
নিমেষে শেষ ৮৫ হাজার 'টক্সিক' টিকিট, ওপেনিংয়ে বক্স অফিস বিস্ফোরণ!

অন্ধকার জগৎ, গ্যাংস্টার গাথা সিনেদুনিয়ার পর্দায় নতুন নয়, তবুও সিনেমার একাধিক প্রচারঝলকে যে খেলা দেখিয়েছেন ‘কেজিএফ’ স্টার যশ, তাতে মাসখানেক ধরে নেটভুবনময় জোর ‘টক্সিক’ চর্চা। আন্ডারওয়ার্ল্ডের ‘টক্সিক কিং’ রূপে ধরা দিয়ে রীতিমতো উত্তেজনার পারদ চড়িয়েছেন দক্ষিণী তারকা। যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিতর্কের বহর। কারণ বোমাবাজি, গোলাগুলি, বারুদের গন্ধে ম-ম করা ‘লার্জার দ্যন লাইফ’ সিনেমার ঝলকে উপরিপাওনা রগরগে সব যৌনগন্ধী দৃশ্য। বলিউডের কিয়ারা আডবানি, তারা সুতারিয়া থেকে ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী বেয়াট্রিজ টাউফেনবাচের সঙ্গে যেহেন খুল্লমখুল্লা শয্যাদৃশ্যে ধরা দিয়েছেন যশ, তাতে ভারতীয় সভ্যমহল যতই চোখ ঢাকুক না কেন, নির্মাতাদের কিন্তু ‘পোয়া বারো’। যা কিনা ‘টক্সিক’-এর অগ্রিম বুকিংয়ের ঝড়েই স্পষ্ট।

Advertisement

ঝলকে রগরগে সব মুহূর্ত দেখে দর্শকমহলের একাংশ আগেই ভবিষ্যদ্বাণী করেছিল যে, এই সিনেমা ‘অ্যানিম্যাল’, ‘ধুরন্ধর’-এরও বাবা হতে চলেছে! অগ্রিম বুকিংয়ে সেকথাই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল।

যশের ‘রক্তস্নাত সার্কাসে’র ঝলক দেখে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য! এই গল্প কোনও সাধারণ নায়কের নয়। বরং অন্ধকারে রাজপাট চালিয়ে যাওয়া এক গ্যাংস্টার রায়ার। যে চরিত্রে ধরা দেবেন যশ। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর নাম আর টিজারেই বুঝিয়ে দিয়েছেন যে এই ‘সর্বনাশী খেলা’ প্রাপ্তবয়স্কদের জন্য। ঝলকে রগরগে সব মুহূর্ত দেখে দর্শকমহলের একাংশ আগেই ভবিষ্যদ্বাণী করেছিল যে, এই সিনেমা ‘অ্যানিম্যাল’, ‘ধুরন্ধর’-এরও বাবা হতে চলেছে! অগ্রিম বুকিংয়ে সেকথাই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। কীরকম? শুক্রবার থেকেই শুরু হয়েছে ‘টক্সিক’-এর হিন্দি সংস্করণের অ্যাডভান্স বুকিং। আর তাতেই দেশজুড়ে ঝড় তুলেছে যৌনগন্ধী মেগাবাজেট এই সিনেমা।

Advertisement
Yash Bold Toxic Scenes With Kiara Advani, Tara Sutaria
‘টক্সিক’ সিনেমায় নারীদের কুরুচিকর উপস্থাপনে ফুঁসছে কন্নড় বলয়!

দেশের মেট্রো সিটিগুলিতেও ‘টক্সিক’ নিয়ে উন্মাদনা। দেশজুড়ে ঘণ্টায় ৮৫ হাজার টিকিট বিক্রি করে ইতিমধ্যেই সাড়ে ৪ কোটি টাকা আয় করেছে এই ছবি। আর টিকিট বিক্রির এহেন হিড়িক দেখেই সিনে-বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী, যশের সিনেমা ওপেনিংয়েই বক্স অফিস বিস্ফোরণ ঘটাবে। কীরকম?

বলিউড মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকাল ৮টায় অগ্রিম বুকিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেশের শীর্ষ তিন সিনেপরিবেশক চেন- পিভিআর, আইনক্স, সিনেপলিস-এর ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুধু তাই নয়, দেশের মেট্রো সিটিগুলিতেও ‘টক্সিক’ নিয়ে উন্মাদনা। দেশজুড়ে ঘণ্টায় ৮৫ হাজার টিকিট বিক্রি করে ইতিমধ্যেই সাড়ে ৪ কোটি টাকা আয় করেছে এই ছবি। আর টিকিট বিক্রির এহেন হিড়িক দেখেই সিনে-বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী, যশের সিনেমা ওপেনিংয়েই বক্স অফিস বিস্ফোরণ ঘটাবে। কীরকম? তাঁদের দাবি, পয়লা দিনে শুধুমাত্র হিন্দি বলয়েই ৫৫ থেকে ৬০ কোটি টাকার ব্যবসা করবে ‘টক্সিক’। এমনকী, প্রথম ৬ ঘণ্টার টিকিট বিক্রির পরিসংখ্যান ‘অ্যানিম্যাল’, ‘ধুরন্ধর’, ‘টাইগার ৩’ এবং ‘স্পাইডার-ম্যান’-এর মতো বাম্পার ওপেনিং করা সিনেমাগুলির তুলনায়ও অনেক বেশি। এহেন ‘টক্সিক’ ঝড়ে একাংশের মত, হলিউড স্টাইলের অ্যাকশন আর দুঃসাহসী সব যৌনদৃশ্যের জন্যেই টিকিট বিক্রির এত হিড়িক।

Advertisement
Actor Rishika Singh targets Yash over Toxic
যশের যৌনগন্ধী ‘টক্সিক’ প্রোমোয় বিতর্কের ঝড়

গীতুমোহন দাস পরিচালিত ‘টক্সিক’-এর গল্পের প্রেক্ষাপট নয়ের দশকের গোয়া। যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে আধিপত্য বিস্তার করেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। কতটা নিষ্ঠুর, কতটা অন্ধকার? পর্দায় দেখাবেন দক্ষিণী সুপারস্টার যশ। এই সিনেমাটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়। কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়াদের মতো নায়িকাদের জন্য এই ছবি যে হিন্দি বলয়েও ভালো ব্যবসা করবে, তেমনটা আন্দাজ করাই যায়। এছাড়াও দক্ষিণী নায়িকা নয়নতারা এবং রুক্মিণী বসন্ত রয়েছেন ‘টক্সিক’-এ। অতঃপর দক্ষিণী বলয়েও ব্লকবাস্টার ব্যবসা বাঁধা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.