সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশ-নুসরতের (Yash Nusrat) ‘মেন্টাল’ সংসারে আচমকাই ঝড় তুললেন তৃণা সাহা! আর স্ত্রীর কাণ্ড দেখে কি ‘সেন্টিমেন্টাল’ হলেন স্বামী নীল ভট্টাচার্য? হলটা কী হঠাৎ?
১৯ জানুয়ারি, শুক্রবার মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি‘সেন্টিমেন্টাল’ (Senti Mentaaal)!সম্প্রতি সিনেমার নাম পরিবর্তন হয়েছে। থুরি ‘সেন্টিমেন্টাল’। তার আগেই তারকাদম্পতির ফিল্মি সংসারে ‘দমকা হাওয়া’ তৃণা! না, এক্ষেত্রে উদ্বেগের কোনও কারণ নেই অবশ্য। আসলে তারকাদম্পতির ‘সেন্টিমেন্টাল’ ছবির নতুন গানে আইটেম গার্ল হিসেবে ধরা দিয়েছেন তৃণা সাহা। প্রথমবার এমন অবতারে দেখা গেল টেলিঅভিনেত্রীকে। গানের নামও রঙিন- ‘সোডা সং’। মিউজিক ভিডিওতে তৃণার ঠুমকা দেখে দর্শক-অনুরাগীদের প্রায় মুর্চ্ছা যাওয়ার জোগাড়! আর নীল ভট্টাচার্য? এটাও বড় সারপ্রাইজ!
[আরও পড়ুন: কেরিয়ারে ভাঁটা! ‘স্টারডম’ ফেরাতে রামমন্দিরকেই অস্ত্র বানালেন রবি কিষেণ, কী করলেন?]
View this post on InstagramAdvertisement
যশ-নুসরতের ‘সেন্টিমেন্টাল’ ছবির আইটেম গান ‘সোডা সং’য়ে রয়েছেন তৃণার স্বামী নীলও। প্রথমবার তারকাদম্পতি কোনও আইটেন নম্বরে জুটি হিসেবে ধরা দিলেন। যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”
মুম্বইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। মেন্টাল ছবিতে সায়ন্তীকে দেখা যাবে দুষ্টু বিধায়কের চরিত্রে। যাকে ‘দিদিমণি’ নামেই ডাকেন এলাকাবাসী। পুলিশ কমিশনারের চরিত্রে রয়েছেন মদন মিত্রও।
[আরও পড়ুন: ‘এত চেঁচিও না!’, ধমক দিতেই ‘জয়া বচ্চনের ভাই’ বলে খোঁটা শুনলেন জাভেদ আখতার]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে