Katukutu Buro Teaser

‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার

উজানের নির্দেশনায় আসছে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র 'কাতুকুতু বুড়ো'। আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে উজানের প্রথম ছবি। তার আগে প্রকাশ্যে সিনেমার টিজার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৫:২৩

options
link
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার
উজানের 'কাতুকুতু বুড়ো'র টিজার

কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো বাংলা সিনেমার স্বনামধন্য পরিচালক, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো শীর্ষস্থানীয় অভিনেত্রীর সংমিশ্রণ উজান গঙ্গোপাধ্যায়। ২০১৮ সালে যখন ‘রসগোল্লা’য় অভিনয় করেছিলেন তখন উজানের বয়স ছিল মাত্র ২০ বছর। সাবলীল অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। এরপর ‘লক্ষ্মী ছেলে’তে আরও একবার অভিনেতা হিসেবে জাত চিনিয়েছিলেন উজান। নিজের প্রতিভাকে শুধু অভিনয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ রাখেননি। নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ ‘কুরুক্ষেত্র’-এর লেখক ও পরিচালক হিসেবে প্রতিভার বিচ্ছুরণ ঘটেছিল। এবার উজানের নির্দেশনায় আসছে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘কাতুকুতু বুড়ো’।

Advertisement

আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে উজানের প্রথম ছবি। তার আগে প্রকাশ্যে সিনেমার টিজার। প্রেম, অ্যাকশনের জমজমাট ঝলক রয়েছে এক মিনিট পঁচিশ সেকেণ্ডের টিজারে। মারকাটারি অ্যাকশন অবতারে উজানের কয়েক ঝলকে বাংলা ছবির দর্শকের অ্যাড্রিনাল রাশ তুঙ্গে। তা বললে অত্যুক্তি হবে না। তবে গল্পের নেপথ্যে নায়ক হয়ে ওঠার এক অন্য কাহিনি আবর্তিত হয়েছে। টিজারের প্রতি পরতে রয়েছে সেই রহস্য।

Advertisement
অন্যরূপে উজান

রাহুলের অকাল মৃত্যুর পর মুক্তি পাবে উজান পরিচালিত প্রথম ছবি ‘কাতুকুতু বুড়ো’। এই ছবির মাধ্যমে আরও একবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন অভিনেতা। সেই মুহূর্তটা যে প্রতিটি বাঙালি দর্শকের কাছে অত্যন্ত হৃদয় বিদারক একটা মুহূর্ত হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

প্রেমের দৃশ্য

কেদার ও পারোর প্রেম নিয়ে এগবে সিনেমার গল্প। যে চরিত্রে অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায় ও রাপূর্না ভট্টাচার্য। উল্লেখ্য, অভিনয় দেখে দীর্ঘদিন নিজেকে দূরে রেখেছিলেন কৌশিকপুত্র। সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উজানের মা চূর্ণী গঙ্গোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। তাঁদের মধ্যে অন্যতম প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

Advertisement

অভিনেতার অকাল মৃত্যুর পর মুক্তি পাবে উজান পরিচালিত প্রথম ছবি ‘কাতুকুতু বুড়ো’। এই ছবির মাধ্যমে আরও একবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন রাহুল। এই মুহূর্তটা যে প্রতিটি বাঙালি দর্শকের কাছে অত্যন্ত হৃদয় বিদারক একটা মুহূর্ত হবে তা বলাই বাহুল্য। এই ছবি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়, উজান গাঙ্গোপাধ্যায় এবং সিজি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.