সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে সিনেমা, সিরিজ, সিরিয়াল নিদেনপক্ষে একটি রিয়ালিটি শো-ও নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সুপারহিট উরফি জাভেদ (Urfi Javed)। কেন? তা আর নতুন করে বলে দিতে হবে না। উরফির ফ্যাশনের ঝুলিতে নিত্যনতুন গল্প। এবার চোখ আঁকা ব্রালেটে স্তনযুগল ঢাকলেন তিনি। আর প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিলেন আঙুল। তাতেই তোলপাড় নেটদুনিয়া।
উরফির পরা সবুজ ব্রালেটের মাঝেই চোখ আঁকা। আর তার স্ট্র্যাপ নেই বললেই চলে। জিনসের প্যান্ট পরেছেন সোশ্যাল মিডিয়া তারকা। যাঁর উপরের বোতাম খোলা। সেখানেই বুড়ো আঙুল ঢুকিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন উরফি। মাথার চুলে লাগিয়েছেন প্লাস্টিকের সাপ। ডিজাইনার শ্বেতা মাহাদিককে ধন্যবাদ দিয়ে ছবি ভিডিও পোস্ট করেছেন উরফি। জানিয়েছেন, ফ্যাশনের ক্ষেত্রে তাঁদের রুচি মিলেই যায়।
[আরও পড়ুন: ‘৫০ শতাংশ বিয়ে ডিভোর্সে গড়ায়…’, সপ্তাহান্তে উপলব্ধি মিমি চক্রবর্তীর]
তবে উরফি ও শ্বেতার সঙ্গে নেটিজেনদের একাংশের রুচি মেলেনি। উরফির এই ‘লাগামছাড়া’ ফ্যাশনে ক্ষিপ্ত তাঁরা। সোশ্যাল মিডিয়া স্টারকে নির্লজ্জ বলে কটাক্ষ করতেও ছাড়েননি। ‘এর থেকে নগ্ন হলে ভাল হত’, এমন মন্তব্য করা হয়েছে কমেন্ট বক্সে। অনেকে ‘ডিসলাইক’ করার হুমকিও দিয়েছেন।
View this post on Instagram
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। অভিনয় করেন ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’র মতো একাধিক ধারাবাহিকে। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রুপ, সবই হয়। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামান না নেটদুনিয়ার তারকা। নিজের কাজেই মগ্ন থাকেন তিনি।
[আরও পড়ুন: ‘হার্টে বড় ছিদ্র! ৩ মাসের মেয়ের ওপেন হার্ট সার্জারি’, লাইভে অঝোরে কাঁদলেন বিপাশা]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’