গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। তাঁর অসুস্থতায় মায়ানগরীর বুকে উদ্বেগে দিন কেটেছে তারকাদের। বন্ধু জাভেদ আখতার থেকে শাহরুখ, আমির প্রত্যেকেই তাঁর আরোগ্য কামনা করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর বেশ আশঙ্কাজনক অবস্থায় প্রবীণ শিল্পীকে ভেন্টিলেশনে রাখা হয়। এখন কেমন আছেন বলিউডের নবতিপর চিত্রনাট্যকার?
আরও পড়ুন:
সূত্র মারফত জানা যাচ্ছে, এই মুহূর্তে সেলিম খানের স্বাস্থ্যের বেশ কিছুটা উন্নতি হয়েছে। তাঁর অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তাঁর মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছিল তার চিকিৎসায় সাড়া দিয়েছেন সেলিম খান। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া হবে সেলিম খানকে। এই খবরে খান পরিবারে এই মুহূর্তে খুশির আমেজ। এর আগে সেলিম খানের স্বাস্থ্য নিয়ে জানিয়েছিলেন জাভেদ আখতার উভিনেত্রী ডেজি শাহ। তাঁরা দু’জনেই জানিয়েছিলেন সেলিম খান ভালো আছেন তিনি সেরে উঠছেন। কিছুদিন আগে শোনা গিয়েছিল সেলিম খান উঠে বস্তে পাছেন। এমনকী পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে কথাও বলছেন।

মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছিল তার চিকিৎসায় সাড়া দিয়েছেন সেলিম খান। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া হবে সেলিম খানকে।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন সেলিম খান। সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পাপারাজ্জিরাও উৎকণ্ঠা নিয়ে লীলাবতী হাসপাতাল চত্বরে দিনভর ভিড় জমিয়েছেন। নিয়মমাফিক চিকিৎসকরাও সেলিম খানের স্বাস্থ্যের খবর ভাগ করে নিয়েছিলেন তাঁদের সঙ্গে। আর তাতেই বেজায় চটেন সলমন খান। বাবার শারীরিক পরিস্থিতির খবরাখবর কেন বাইরে ফাঁস হচ্ছে? সেই প্রশ্ন তুলে অন্তোষ প্রকাশ করেছেন খোদ বলিউড সুপারস্টার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে