সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের জন্য জঙ্গলের এক রিসর্টে রাত কাটাতে গিয়ে বিপাকে বীর দাস (Vir Das)! শৌচালয়ে ঢুকতেই জ্যান্ত সাপ কিলবিলিয়ে উঠল! আর সেই ভয়ানক মুহূর্ত ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা-কমেডিয়ান।
বীর দাসের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, ওই ইকো রিসর্টের শৌচালয়ের সিলিংয়ে ঝুলন্ত সাপটি বাইরে বেরনোর চেষ্টা করছে। যদিও এযাত্রায় কোনও বিপদে পড়েননি কমেডিয়ান। তবে রোমাঞ্চকর সেই মুহূর্ত নেটপাড়ায় শেয়ার করতেই অনুরাগীরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অধিকাংশ নেটিজেনই যদিও রসিকতা করেছেন ওই ভিডিও দেখে। বীর বলছেন, “যা অভিজ্ঞতা হল, এরপর শৌচালয়ে যাওয়ার আগে ভালো করে ভাবব!”
[আরও পড়ুন: জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও]
View this post on InstagramAdvertisement
কমেডির পাশাপাশি সিনেমা, সিরিজের দুনিয়াতেও বীর দাসের বেশ নামডাক। অনন্যা পাণ্ডের ডেবিউ সিরিজ ‘কল মি বাই’তে অভিনয় করেছেন। প্রসঙ্গত, গতবছরই ‘বীর দাস: ল্যান্ডিং’ এর জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ২০০৭ সালে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেন বীর দাস। ‘নমস্তে লন্ডন’ ছবিতে তাঁকে প্রথমবার দেখা যায়। অভিনয়ের পর লেখা, স্ট্যান্ড আপ কমেডিতে হাত পাকিয়েছেন বীর। পরিচালনাতেও হাত পাকাচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়াও বীর দাসকে একটি আমেরিকান রমকম ছবিতে দেখা যাবে।
[আরও পড়ুন: শিল্পার ফ্রেমে বাধা ঋতুপর্ণা! বাংলার ‘ক্যুইন’কে দেখে কী করলেন মুম্বইয়ের শেট্টি? দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
রাজনৈতিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি রাজ্যের! অসন্তোষ হাই কোর্টের
-
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু-সহ মৃত ২, আহত আরও ৮ জন
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক