সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট ও দুই সন্তানকে নিয়ে লন্ডনেই রয়েছেন অনুষ্কা! ভারতে কী আর ফিরবেন না তাঁরা? এসব নিয়ে গুঞ্জন তো বহুদিনের। এরই মাঝে এবার ভাইরাল হল অনুষ্কা ও বিরাটের একটি ভিডিও। সোশাল মিডিয়ায় যে নেটিজেনের হাত দিয়ে ভাইরাল হয়েছে এই ভিডিও। তাঁর দাবি অনুযায়ী, ভিডিওটি লন্ডনের রাস্তার। তবে অন্য এক নেটিজেনের কথায়, ভিডিওটি পুরনো।
অনুষ্কা ও বিরাটের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে শপিং ব্যাগ হাতে অনুষ্কার পিছনে পিছনে ঘুরছেন বিরাট (Virat Kohli)। অনুষ্কার (Anushka Sharma) কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই। এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, বিরাট একেবারেই বউ ন্যাওটা!
Kohli Saab Spotted Shopping Anushka Sharma In Streets of London ❤️#kohli #FacebookPage #facebookreelsviral #2024viralvideo #anushkasharmafans #anushkasen #anushka #anushkasharma #KohliFanClub pic.twitter.com/sZBeOTFTR7
Advertisement— Bollywood Parody (@cryptopricess) August 27, 2024
ক্রিকেট থেকে আপাতত ছুটি। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জেতার পরে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পরেই লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল ছেলে অকায়কে কোলে নিয়ে রাস্তায় ঘোরার ভিডিও। লন্ডনে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। বিলেতের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে কীর্তন শুনতে দেখা যায় তাঁদের। সেই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সাদা পোশাকে ইস্কনের মন্দিরে যান অনুষ্কা। কোহলির পরনে ছিল কালো টি শার্ট। তবে ইস্কনের মন্দিরে তারকা দম্পতি মবড হননি। আর ভাইরাল শপিংয়ের ভিডিও।
সর্বশেষ খবর
-
সরকারি বাসে ফ্রি! জুটছে না মহিলা যাত্রী, ধরনায় বেসরকারি বাস মালিকরা
-
‘সিয়ার ধাক্কায় কোথায় মরেছিল কেতন?’ হত্যাকাণ্ডের পরেই লোহাগড় কেল্লায় ৫০% পর্যটক বৃদ্ধি
-
শত্রু যখন ভক্ত! বিশ্বকাপের ম্যাচের আগে মেসিকে বিশেষ উপহার দেবেন কেপ ভার্দের রাষ্ট্রপতি
-
চুলের যত্নে অনন্য মেথি ভেজানো জল, এই ৪ ভেষজ যোগ করলে কার্যকারিতা বাড়ে বহু গুণে
-
‘কোরান পড়েই বোধদয়’, ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে ‘অবৈধ সন্তান, পরকীয়া’র অভিযোগ আনা ভাই