Yash

‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?

'রামায়ণ'-এ কেন রাবণের চরিত্রে কন্নড় অভিনেতা যশ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৬:০৯

options
link
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
কেন রাবণের চরিত্রে কন্নড় অভিনেতা যশ?

নীতেশ তিওয়ারির মেগা বাজেট মুভি ‘রামায়ণ’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে। ছবির নাম ঘোষণা থেকে ট্রেলার মুক্তি, আলোচনার কেন্দ্রে ‘রামায়ণ’। মহাকাব্যের প্রতিটি চরিত্রের সিনেম্যাটিক লুক নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। সোশাল মিডিয়াজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। রাবণের ভূমিকায় কন্নড় অভিনেতা যশের ঝলক তো ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। কেন তিনি রাবণের চরিত্রে অভিনয় করছেন? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। রিয়ালিটি ‘শো আপ কি আদালত’-এ সেই প্রশ্নের উত্তর দিলেন কন্নড় অভিনেতা যশ (Yash )।

Advertisement

চার বছর আগে শেষবার বড় পর্দায় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’এ অভিনয় করেছিলেন যশ। এরপর ভিন্নস্বাদের দুটি ছবি নিয়ে ধামাকাদার কামব্যাক অভিনেতার। একদিকে রগরগে যৌনতা, ধুঁয়াধার অ্যাকশনে ভরপুর নয়ের দশকের গোয়ার অন্ধকার জগতের প্রেক্ষাপটে নির্মিত ‘টক্সিক’ তো অন্যদিকে পুরানের কাহিনি অবলম্বনে তৈরি ‘ রামায়ণ’। ‘রাম’-এর পরিবর্তে ‘রাবণ’ চরিত্রটিকে বেছে নিয়েছিলেন যশ।

Advertisement

কেন্দ্রীয় চরিত্র ছেড়ে কেন রাবণ? তা জানতে অত্যুৎসাহী যশ ভক্তরা। এই পৌরাণিক মহাকাব্যে নায়কের চরিত্রে অভিনয়ের প্রচলিত আকর্ষণ নয়, রাবণের নাটকীয় গুরুত্ব যশকে বেশি আকৃষ্ট করেছে। তাই রাম নয়, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ‘রাবণ’ অবতারে দেখা মিলেছে যশের। এপ্রসঙ্গে অভিনেতার সংযোজন, “রামের ভালো দিক যেমন সকলে দেখেন, রাবণের খারাপগুলোও তো দেখা প্রয়োজন।”

Advertisement
Yash on choosing Ravana over Lord Rama in the Ramayana
দক্ষিণী সুপারস্টার যশ

‘টক্সিক’ বিতর্কের রেশ নেনে শোয়ের সঞ্চালক মজা করে বলেন, “সব খারাপ বা অশুভ শক্তি দেখানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন?” যশও একজন পেশাদার অভিনেতার মতো বলেন,”আমার থেকে ভালো আর কেউ এটা দেখাতে পারবে না।”

Yash discusses the positive and negative sides of Ravana and Lord Rama in Ramayana
‘বারণ’ যশ

তাঁর মতে, রাবণকে শুধুমাত্র খলনায়কের দৃষ্টিকোণে দেখলেই হবে না, তাঁর মধ্যে এমন এক শক্তি ও ব্যক্তিত্ব রয়েছে, যা ভগবান রামের সঙ্গে চূড়ান্ত সংঘর্ষে লিপ্ত হয়। এই পর্যায়টি ‘রামায়ণ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.