Aamir Khan wedding

আমিরের তৃতীয় বিয়েতে কেন আসেননি দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণ? পরিবারের ‘অন্দর-কেচ্ছা’ ফাঁস বন্ধুর

যে পরিবারে 'সতীন'দের মধ্যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মান-অভিমান নেই, সেখানে আমিরের বিয়ের দিন রিনা দত্ত, কিরণ রাওয়ের অনুপস্থিতি নিয়ে যে চর্চা হবে, তা বলাই বাহুল্য। কেন এলেন না তাঁরা? আমির খানের তৃতীয় বিবাহ অভিযান নিয়ে বিতর্কের আবহেই গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা ঘনিষ্ঠ বন্ধু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৬:২১

options
link
আমিরের তৃতীয় বিয়েতে কেন আসেননি দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণ? পরিবারের ‘অন্দর-কেচ্ছা’ ফাঁস বন্ধুর
আমিরের তৃতীয় বিয়েতে কেন আসেননি দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণ?

প্রাক-বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও আমির-গৌরীর আইনি বিয়েতে দেখা যায়নি দুই প্রাক্তন স্ত্রীকে। ডিভোর্স পরবর্তী অধ্যায়ে ‘মিস্টার পারফেকশনিস্ট’ কিন্তু রিনা-কিরণ উভয়ের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। প্রাক্তন-বর্তমানের দ্বন্দ্ব সরিয়ে বরাবর ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’ কিংবা একান্নবর্তী পরিবার হিসেবেই ধরা দিয়েছেন আমির এবং রিনা-কিরণরা। বৈমাতৃক সন্তানদেরও পারস্পারিক সুসম্পর্ক। গত মার্চে দুই প্রাক্তন রিনা-কিরণ এবং বর্তমান গৌরী স্প্র্যাটকে নিয়ে একছাদের তলায় জন্মদিন পালন করেছিলেন ষাটোর্ধ্ব সুপারস্টার। সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছরের পূর্তিতেও কিরণ-গৌরীকে নিয়ে একগাড়িতে ওঠেন। কিন্তু যে পরিবারে ‘সতীন’দের মধ্যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মান-অভিমান নেই, সেখানে আমিরের বিয়ের দিন রিনা দত্ত, কিরণ রাওয়ের অনুপস্থিতি নিয়ে যে চর্চা হবে, তা বলাই বাহুল্য। কেন এলেন না তাঁরা? আমির খানের তৃতীয় বিবাহ অভিযান নিয়ে বিতর্কের আবহেই গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা ঘনিষ্ঠ বন্ধু।

Advertisement

বিয়ের আসরে গোটা খান পরিবার, আমিরের তিন সন্তান, এমনকী মেয়েজামাই উপস্থিত থাকলেও দেখা যায়নি প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে। যেখানে প্রাক বিবাহ অনুষ্ঠানে নিয়মকানুন পালন করতে দেখা গিয়েছিল তাঁদের। অতঃপর তাঁদের অনুপস্থিতি নিয়ে সিনেদুনিয়াতেও ফিসফাসের অন্ত নেই।

Why did Aamir Khan's ex-wives skip his wedding? A close friend reveals the real reason
গৌরীর সঙ্গে বিয়ে সেরে ‘হ্যাটট্রিক’ আমিরের

সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সারেন ষাটোর্ধ্ব সুপারস্টার। বিয়ের আসরে গোটা খান পরিবার, আমিরের তিন সন্তান, এমনকী মেয়েজামাই উপস্থিত থাকলেও দেখা যায়নি প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে। যেখানে প্রাক বিবাহ অনুষ্ঠানে নিয়মকানুন পালন করতে দেখা গিয়েছিল তাঁদের। অতঃপর তাঁদের অনুপস্থিতি নিয়ে সিনেদুনিয়াতেও ফিসফাসের অন্ত নেই। এমন আবহেই রিনা-কিরণের না আসার নেপথ্যের কারণ ফাঁস করলেন আমির খানের ‘লগান’ সহ-অভিনেতা আমিন হাজি। তিনি জানালেন, “৫ জুলাই, বিয়ের দিন কিরণ রাও ছিলেন ব্রিটেনে। তবে ছেলে আজাদ সেখান থেকেই মুম্বইতে উড়ে আসেন বাবার বিয়েতে যোগ দেওয়ার জন্য।” আর প্রথমা রিনা দত্ত? এপ্রসঙ্গে আমিনের মন্তব্য, “আমার ধারণা, কিছু অনুপস্থিতি স্বাভাবিক। কখনও কখনও কাউকে নিজস্ব পরিসর বা ‘স্পেস’ দেওয়াটাও ভালোবাসা ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। তাই এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কেউ কাউকে অস্বস্তিতে ফেলতে কেউ চায় না। তাছাড়া আমির, রিনা, কিরণরা তো একসঙ্গে সাফল্যের সঙ্গে পানি ফাউন্ডেশন চালাচ্ছেন। রিনার বাবা যখন মারা যান তখন দেখেছি আমির কীভাবে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়িয়েছিল। তাই ওঁদের অনুপস্থিতিকে ‘তিক্ততা’ বলে দাগিয়ে দেওয়া উচিত নয়।”

Advertisement
Why did Aamir Khan's ex-wives Reena Dutta and Kiran Rao skip his wedding?
দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমির খান

বিচ্ছেদের পরও যে বন্ধুর মতো একে-অপরের ভরসাস্থল হয়ে বাঁচা যায়, একাধিকবার তার প্রমাণ দিয়েছেন আমির খান। কারণ ডিভোর্সের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও, দু’জনের সঙ্গেই তাঁর বন্ধুত্ব অটুট। নিয়ম করে সপ্তাহে দু’দিন তাঁদের দু’জনের সঙ্গে দেখাও করেন। কেরিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। জুনেইদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে তাঁদের। শোনা যায়, আমিরের সফল কেরিয়ারেও রিনার অবদান রয়েছে। ‘লগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন আমিরের প্রথম স্ত্রী। সেই সিনেমার পোস্ট প্রোডাকশনের সময়েই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন অভিনেতা। ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করেন আমির-কিরণ। তবে যৌথভাবে আজও ছেলে আজাদের দায়িত্ব পালন করেন তাঁরা।

Advertisement

অতীতে রিয়া চক্রবর্তীর পডকাস্টে অভিনেতা জানিয়েছিলেন, “আমার দুটো বিয়েই অসফল। তাই আমার কাছে বিয়ের উপদেশ নেওয়া ঠিক নয়। আসলে আমি একা থাকতে ভালোবাসি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ। আমরা একটা পরিবার। আসলে জীবন তো অনিশ্চিত, কী করেই বা বিশ্বাস করি? তাই বিয়ে টিকে থাকাটা প্রত্যেক মানুষের উপর নির্ভর করে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.