Salman Khan

‘ব্রেক আপের পর আমার কাছে এসে কাঁদবে’, জাহির-সোনাক্ষীকে নিয়ে ভবিষ্যদ্বাণী সলমনের!

Sonakshi Sinha: জাহির-সোনাক্ষীকে নিয়ে কেন এমন ভাবনা ভাইজানের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৭:০৮

options
link
‘ব্রেক আপের পর আমার কাছে এসে কাঁদবে’, জাহির-সোনাক্ষীকে নিয়ে ভবিষ্যদ্বাণী সলমনের!
জাহির-সোনাক্ষীকে নিয়ে ভবিষ্যদ্বাণী সলমনের!

‘গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে’, গানের এই লাইনটা যেন হুবহু মিলে গিয়েছিল জাহির ইকবাল ও সোনাক্ষীর সিনহার প্রেমের প্রাথমিক পর্যায়ে। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি সঞ্চালিত চ্যাট শো ‘ডবল ডেট’-এ এসেছিলেন তারকা দম্পতি। সেখানেই এমন ইঙ্গিত দেন জাহির-সোনাক্ষী। গোটা দুনিয়ার থেকে সম্পর্ক আড়াল করলেও সলমন খানের (Salman Khan) নজর এড়াতে পারেননি। সেই বিষয়টি উল্লেখ করে প্রেমজীবনের এক মজার স্মৃতিচারণা করেন যুগলে। তাঁদের প্রেম কার্যত হাতে-নাতে পাকড়াও করেছিলেন ভাইজান। তখন বন্ধুত্ব বলে সত্যিকে ‘সাইডলাইন’ করতেই সলমনের ভবিষ্যদ্বাণী, “তোমাদের ব্রেক-আপ হয়ে যাবে।”

Advertisement

যদিও এটা ছিল নিছক মজা। অতীত ফুঁড়ে সেই মজাদার বাক্যালাপের স্মৃতি হাতড়ে জানান, সম্পর্কে সিলমোহর দেওয়ার অনেক আগেই সলমন প্রেমের আঁচ পেয়েছিলেন। তাঁদের আচরণেই বুঝেছিলেন, বন্ধুত্বের সীমানা পেড়িয়ে সম্পর্কের জল গড়িয়েছে বহুদূর। আর বুঝবেন নাই বা কেন! সলমনই তো জাহির-সোনাক্ষীর মিলনসূত্র। সেই মর্মে জাহির বলেন, “আমরা কিছু বলার আগেই সলমন খান আমাদের সম্পর্কের বিষয়ে সবটা বুঝে গিয়েছিলেন।”

Advertisement
Salman Khan jokingly predicted Zaheer Iqbal and Sonakshi Sinha’s breakup
সলমন খান

এরপর সোনাক্ষীর (Sonakshi Sinha) সংযোজন, “আমাদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল সেটা বোঝাই যাচ্ছিল। উনি অত বোকা নন। যখনই জিজ্ঞেস করতেন আমরা বলতাম, এমন কিছু নয়। একদিন হঠাৎ বললেন, দেখো একদিন তোমাদের ব্রেক-আপ হবে। তখন তুমি আর ও দুজনেই আমার কাছে এসে কাঁদবে। দু’জনকেই ভালোবাসি তাই কারও পক্ষ নিতে চাই না। এই কথাটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। শুধু ভাবছিলাম সবটাই জানে!”

Advertisement
Salman Khan predicted Zaheer Iqbal and Sonakshi Sinha’s breakup
সোনাক্ষী সিনহা জাহির ইকবাল

ট্রেকিংয়ে গিয়েও জাহিরকে সলমন তাঁদের প্রেম নিয়ে মশকরা করেন। শুধু বলেছিলেন, “সবই দেখা যাচ্ছে।” ভাইজানের সারপ্রাইজের পর সোনাক্ষী আর জাহির দুজনেই বুঝে গিয়েছিলেন প্রেম আর গোপনে রাখা সম্ভব নয়। উল্লেখ্য, সলমন আয়োজিত একটি পার্টিতেই জাহির-সোনাক্ষীর প্রথম দেখা। এরপর প্রায় সাত বছর প্রেমের সম্পর্কে ছিলেন। ২০২২-এ ‘ডবল এক্সেল’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয়ও করেন। ২০২৪-এর জুনে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর মাধ্যমে স্বামী-স্ত্রী হিসেবে পথচলা শুরু করেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.