সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন ঠ্য়ালা। সেই ছোট্টবেলার হরলিক্স আজও যেন পিছু ছাড়ছে না মাস্টার বিট্টু ওরফে অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহমের। অঞ্জন চৌধুরীর ‘ছোটবউ’ ছবির ‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব’ এই সংলাপ দারুণ জনপ্রিয়। আজও যদি এই সিনেমা এবং সোহমের কথা ওঠে, অনুরাগীদের মগজে অবশ্যই চলে আসে এই সংলাপ। কিন্তু ছবি মুক্তির ৩৬ বছর পরেও, এই সংলাপের ঠ্যালা যে সোহমকে এভাবে সইতে হবে, তা হয়তো আন্দাজও করতে পারেননি তিনি। তবে ঘটল এমনটাই।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি জিয়াগঞ্জে ভোট প্রচারে গিয়েছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম। সঙ্গে ছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। হুডখোলা গাড়িতেই চলছিল ভোট প্রচার। হঠাৎ করেই গাড়ির সামনে হাজির এক স্থানীয় মহিলা। হাতে তাঁর হরলিক্সের শিশি! সোহমের সামনে ওই শিশি তুলে ধরলেন মহিলা। তারপর…
[আরও পড়ুন: সেমিফাইনাল হেরে ক্ষুব্ধ, মোহনবাগান অধিনায়কের বিরুদ্ধে মারমুখী ওড়িশার ফুটবলাররা]
নাহ, এতেই একেবারেই রেগে যাননি সোহম। বরং মিষ্টি হেসে মহিলার সামনে হাতজোর করে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। মৌসুমী পাল সামন্ত নামে এক মহিলার ফেসবুকে উঠে এসেছে সেই ভিডিয়ো।
[আরও পড়ুন: ইডেনে শাহরুখ যেন কোচ ‘কবীর খান’, ব্যাট হাতে ক্রিকেটের পাঠ দিলেন আব্রামকে]
সর্বশেষ খবর
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে
-
গণেশ চতুর্থী ২০২৬ কত তারিখে? জেনে নিন শুভ তিথি ও পুজোর নিয়ম
-
মুখোমুখি এবিভিপি-এসএফআই, মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র যাদবপুর
-
জয়জিতের গাড়িতে বেসামাল লরির ধাক্কা! মুখ্যমন্ত্রীর নজরে আনতে কী করলেন অভিনেতা?
-
বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ