পঞ্চমবার পিতৃত্বের স্বাদ আস্বাদন করলেন বিতর্কিত ইউটিউবার আরমান মালিক (YouTuber Armaan Malik)। মঙ্গলের রাতেই সোশাল মিডিয়ায় পুত্র সন্তানের বাবা হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে সদ্যোজাতকে কোলে নিয়ে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ড্যাডি কুল আরমান। সন্তানের মুখ আড়ালে রেখে ছোট্ট সোনার গোলাপি ঠোঁটের ক্লোজ-আপ, পায়ের ছবির সঙ্গে ছোট্ট রুদ্রকে কোলে নিয়ে পারফেক্ট ফ্যামিলি ফটো শেয়ার করেছেন আরমান। জন্মের একদিন পরই আরমান-পায়েলের পঞ্চম সন্তানের নামও ঘোষণা করলেন এই জনপ্রিয় ইউটিউবার।
আরও পড়ুন:
সদ্যোজাতর কী নাম রাখলেন বাবা-মা? মালিক পরিবারের নতুন সদস্যের নাম ‘রুদ্র মালিক’। অপর একটি পোস্টে আরমান লেখেন নবজাতক রুদ্রর সঙ্গে দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিকের ছেলে জায়েদ মালিকের সাদৃশ্য রয়েছে। পঞ্চম সন্তানের আগমনে পরিবারের এখন খুশির আমেজ। বাকি চার সন্তান, কৃতিকার সঙ্গেও পারিবারিক ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন আরমান।
একসঙ্গে দুই স্ত্রী নিয়ে একত্রবাসের জন্য মাঝেমধ্যেই দানা বাঁধে বিতর্ক। তবে এই আনন্দের মুহূর্তে আরমানের ‘কেচ্ছা’ দূরে রেখে নবজাতকের মঙ্গল কামনা করেছেন প্রত্যেকে।
View this post on InstagramAdvertisement
উল্লেখ্য, রুদ্র মালিকের জন্মের পর এখন মোট পাঁচ সন্তানের বাবা আরমান। চিরায়ু মালিক, যমজ সন্তান তুবা ও আয়ান ও নবজাতক রুদ্র মালিক মোট চার সন্তান তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিকের আর এক সন্তান দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিকের ছেলে জায়েদ মালিক। একসঙ্গে দুই স্ত্রী নিয়ে একত্রবাসের জন্য মাঝেমধ্যেই দানা বাঁধে বিতর্ক। তবে এই আনন্দের মুহূর্তে আরমানের ‘কেচ্ছা’ দূরে রেখে নবজাতকের মঙ্গল কামনা করেছেন প্রত্যেকে।
View this post on Instagram
প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে আবেগপ্রবণ হয়ে পড়েন পায়েল। IVF ট্রিটমেন্টের কঠিন জার্নির কথা শেয়ার করেছিলেন। ১৫ বছর পর স্বাভাবিক নিয়মে তিনি মা হতে পারবেন সেটাও তাঁর কাছে ছিল অপ্রত্যাশিত একটি মুহূর্ত। বিয়ের চার বছর পর আরমান-পায়েলের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান।
View this post on Instagram
সেই প্রসঙ্গ উল্লেখ করে পায়েল বলেছিলেন, ‘এবারের অন্তঃসত্ত্বা হওয়া আমার কাছে সত্যিই মিরাকল। বিয়ের চার বছর পর চিকু আমার জীবনে আসে। এরপর যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিই তখন IVF-এর সাহায্য নিয়েছিলাম। একবার ব্যর্থ হয়েছিল, ফের চেষ্টা করেছি। ১৫ বছর পর আমি কী ভাবে আবার স্বাভাবিক নিয়েমে মা হতে চলেছি! সন্তানের জন্য যে আইভিএফ-এর যন্ত্রণা সহ্য করতে পারে তাঁর কাছে স্বাভাবিক নিয়মে মা হওয়ার আনন্দ-অনুভূতি একদম আলাদা।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অস্তিত্ব সংকটে জয়ললিতার দল! ২ মাসে ইস্তফা ছয় বিধায়কের, নেপথ্যে কোন সমীকরণ?
-
সম্পর্কে পরিবারের বাধা! বেঙ্গালুরুর হোমস্টের ভিতরে উদ্ধার তরুণীর দেহ, অচেতন প্রেমিক
-
সাফল্যের গল্প নিয়ে এনটিসিএ-কে চিঠি, আসছে আরও জোড়া বাঘিনী
-
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
-
সেশেলসে সনাতন ধর্মের জয়গান! একমাত্র হিন্দু মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী