সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভরতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিন খান। জানা গিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। এতদিন বাড়িতেই ছিলেন। তবে অভিনেত্রীর জ্বর বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আপাতত জারিনের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে ছবিও শেয়ার করেছেন জারিন। হ্যাশট্যাগে লিখেছেন, লাইফ আপডেট।
জারিন খান সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন, কেরিয়ারের শুরুতে তাঁকে ক্যাটরিনার সঙ্গে তুলনা করে হলে খুশি হতেন। তবে পরের দিকে এই ভাল লাগাই আমার কেরিয়ারকে নষ্ট করে ফেলেছে।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘OMG 2’ হিট! ‘ফ্লপ অভিনেতা’র তকমা ঘুচতেই প্রেক্ষাগৃহের মালিকদের ডিনারে ডাকলেন অক্ষয়]
জারিন জানিয়েছেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি, তখন আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া শিশু ছিলাম। আমার কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। তাই ক্যাটরিনার সঙ্গে তুলনা শুনে আমার বেশ ভালো লাগত, কিন্তু এই তুলনাটাই আমার কেরিয়ারের কাল হয়ে গেল, ইন্ডাস্ট্রির লোকজন আমাকে নিজস্বতা প্রমাণের সুযোগই দিল না কখনও। সেটাই আমার আক্ষেপ’।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বক্স অফিসে ঝড় তুলল Gadar 2! ৫ দিনেই পেরোল ২০০ কোটির গণ্ডি]
সর্বশেষ খবর
-
‘শিখা’য় শিক্ষা! নিউ মার্কেটের আরও ১৭ হোটেলকে শোকজ দমকলের! ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’
-
ইস্টবেঙ্গলে অন্য রূপে ফিরছে ইমামি, ডুরান্ড ফাইনালের ডার্বির আগেই স্বস্তিতে লাল-হলুদ
-
‘চাইলে গোবিন্দাকে জ্যান্ত পুঁততেন বা বিষ খাওয়াতেন, কিন্তু…’, সুনীতাকে নিয়ে বিস্ফোরক রাখি!
-
যাদবপুরের আঁচ এবার মেদিনীপুর কলেজে, ক্যাম্পাসের মধ্যেই এসএফআই-এবিভিপি সংঘর্ষ!
-
আসন পুনর্বিন্যাসে রাজি বিজয়! শাহী সাক্ষাতের পরই ইউ টার্ন? তামিলভূমে ‘গদ্দার’ কটাক্ষ মুখ্যমন্ত্রীকে